আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

কমলগঞ্জে ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স কর্তৃক কিডনী রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের মির্জাপুর গ্রামের কিডনী রোগে আক্রান্ত সফি চৌধুরীকে চিকিৎসা বাবত নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেছে কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স। বুধবার সফি চৌধুরীতে বাড়ীতে তাঁর হাতে টাকা তুলে দেন কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স এর সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ। এসময় উপস্থিত ছিলেন মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাজাদ চৌধুরী, ছাত্রনেতা মান্না চৌধুরী, ফজলুর রহমান, আদনান চৌধুরী, রফি হাসান।