আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

শ্রীমঙ্গলে ছাত্র হত্যার দায়ে গৃহশিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

কে এস এম আরিফুল ইসলাম শ্রীমঙ্গল :

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিরাজনগর এলাকার ১২ বছরের শিশু আশরাফুল ইসলামকে অপহরণ করে মুক্তিপন না পেয়ে খুন করার অপরাধে মাহফুজুর রহমান লুবান (২৪) নামে এক যুবকের যাবতজীবন কারাদন্ড দিয়েছে মৌলভীবাজার জেলা দায়রা আদালত।

মৌলভীবাজার দায়রা জর্জ আদালতের পেশকার আজিজুল হক চৌধুরীর জানান,  বৃহস্পতিবার ( ১৭ মে) বিকেলে জেলা দায়রা জর্জ আদালতের বিচারক শেখ আবু তাহের এই রায় দেন। মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবি এ এস এম আজাদুর রহমান।

রাষ্ট্রপক্ষের আইনজীবি এ এস এম আজাদুর রহমান জানান, ২০১৪ সালের ১ মার্চ আশরাফুলের প্রাইভেট শিক্ষক মাহফুজুর রহমান লুবান তাকে অপহরণ করে মুক্তিপণ দাবী করে। পরে মুক্তিপণ না পেয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এই ঘটনায় নিহত আশরাফুল এর নানী মোছা. রাবেয়া বেগম ২ মার্চ ২০১৪ তারিখে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মৌলভীবাজার জজ আদালতের অফিস সহায়ক জিয়ার হোসেন জানান, যাবতজীবন কারাদন্ড প্রাপ্ত মাহফুজুর শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজ নগর এলাকার মাহবুবুর রহমানের ছেলে। সে আশরাফুলকে প্রাইভেট পড়াতো। ঘটনার দিন মাহফুজুর রহমান তাকে হাটার কথা বলে একটি ঘরে আটকে রেখে তার পরিবারের কাছে  ১০লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। টাকা না পেয়ে মাহফুজ আশরাফকে খুন করে।