আজ-  ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» ঈদ আগে মজুরি-বোনাসের দাবিতে মৌলভীবাজারে ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ মিছিল «» বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল «» কমলগঞ্জে হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ «» বগুড়ায় নারীসহ ২ মাদকসেবীর কারাদণ্ড «» কমলগঞ্জে নারী অপহরণের চেষ্টা: ৩ জন গ্রেফতার, ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার «» মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন «» একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ «» ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়েকমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত «» শিক্ষার মান বৃদ্ধিতে প্রাইভেট স্কুলকেই উদ্যোগ নিতে হবে- প্রফেসর জয়নুল আবেদীন চৌঃ «» লন্ডনে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে মণিপুরি “লাই-হারাওবা” উৎসব শুরু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামে তিনদিনব্যাপী মণিপুরি “লাই-হারাওবা” উৎসব-২০১৮ শুরু হয়েছে। “উজাও- লাইরেম্বী লাইশং” মন্দির প্রাঙ্গনে গত বৃহস্পতিবার (১৭ মে) সন্ধ্যা ৭টা থেকে মৈতৈ মুণিপুরি জনগোষ্ঠীর অতি প্রাচীনতম এ ধর্মীয় উৎসব শুরু হয়। এ উৎসবে ভারত থেকে ১৯ সদস্যের একটি টিম অংশ নিয়েছে।
উদয়ন সংঘের আয়োজনে তিনদিনব্যাপী এ উৎসবে ধর্মীয় প্রথা অনুযায়ী প্রতিদিন মাইবীর ঐশ্বরীক বাণীসহ লোকগান, লোকনৃত্য ও ধর্মীয় আচার অনুষ্ঠান পরিবেশিত হবে। কমিটির আহবায়ক হামোম তনুবাবু ও সম্পাদক এ হেমন্ত জানান মুণিপুরি “লাই-হারাওবা উৎসব” এটি মূলত একটি নৃত্য-উৎসব। এই নৃত্যকে মণিপুরি নৃত্যশৈলীর একটি সুপ্রাচীন নৃত্যধারা হিসেবে বিবেচনা করা হয়। মুণিপুরি সমাজে প্রচলিত অন্যতম প্রাচীন লোকনৃত্যানুষ্টান ‘লাই হারাওবা জাগোই’ থেকেই এসেছে এই “লাই-হারাওবা উৎসব”।
এই নৃত্যে প্রকৃতি পূজার পরিচয় মেলে। লাই শব্দের অর্থ দেবতা, হারাওবা অর্থ আনন্দ এবং জাগোই অর্থ নৃত্য। এর ইতিহাস এরকম সৃষ্টিকর্তা যখন জড় ও জীব পৃথিবী সৃষ্টি করলেন এবং পরবর্তীকালে ¯্রষ্টার মূর্তির অনুকরণে মনুষ্য সৃষ্টিতে সফলতা পেলেন তখন দেবদেবীগণ আনন্দে যে নৃত্য প্রকাশ করেছিলেন তারই নাম দেয়া হয়েছে হারাওবা নৃত্য। লাই হারাওবা নৃত্যে পৃথিবীর সৃষ্টিতত্ত্ব থেকে শুরু করে গৃহায়ন, শস্যবপন, জন্মমৃত্যু সবকিছুই নৃত্য ও সঙ্গীতের সুর লহরীতে ঝংকৃত হয়। এ নৃত্যের আঙ্গিক অংশগুলো যেমন লৈশেস জাগোই (সৃষ্টিনৃত্য), লৈতা জাগোই (গৃহায়ন নৃত্য) লৈসা জাগোই (কুমারী নৃত্য) প্রভৃতি মুণিপুরি সাংস্কৃতিক অনুষ্ঠানে লোক সংস্কৃতি হিসেবে প্রদর্শিত হয়। যাহা এ উৎসবে পরিবেশিত হচ্ছে।