আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

শ্রীমঙ্গলে রমজানে বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে

মু রিমন ইসলাম,শ্রীমঙ্গল প্রতিনিধি ::

পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ,অবাধ সরবরাহ অব্যাহত রাখা এবং বাজার স্থিতিশীল রাখতে শ্রীমঙ্গলে কঠোর অবস্থানে রয়েছেন উপজেলা প্রশাসন।বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা।ব্যবসায়ী প্রতিনিধিরা বলছেন তারা নিজেরা ও বাজার মনিটরিং করবেন।

প্রতি বছর রমজান এলেই অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মূল্য বাড়িয়ে দেন। অনেক ব্যবসায়ীই রমজানের আগে পেঁয়াজ, রসুন, আদা, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্য মজুদ করে রাখেন।রমজানে এসব পণ্য উচ্চমূল্যে বিক্রি করেন তারা।ফলে রমজানে লাগামহীন দ্রব্যমূলে ওঠে সাধারণ মানুষের।

এবার যাতে এরকম অবস্থার তৈরী না হয়,সে লক্ষ্যে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মোবাশশেরুল ইসলাম বলেন রমজানে বাজার যাতে স্থিতিশীল থাকে,সে লক্ষ্যে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।

নির্বাহী অফিসার আরো জানা।, ‘রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ও ভেজালমুক্ত খাদ্যের সরবরাহ নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

এদিকে রমজানে ব্যবসায়ীদের পক্ষ থেকেও বাজার মনিটরিং করার কথা জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সম্পাদক  হাজী কামাল হোসেন বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা যাতে দাম না বাড়াতে পারে ও মেয়াদ উত্তীর্ণ বা কোনো ধরণের ভেজাল খাদ্য দ্রব্য বিক্রি না করেতে পারে সে জন্য আমাদের পক্ষ থেকে ও বাজার মনিটরিং করা হবে প্রতিদিন।