আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

কমলগঞ্জে বিদ্যুতায়নের উদ্বোধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ পৌরসভার করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চিফ হইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহদি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিদ্যুতায়ন কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন।
মৌলভীবাজার পল¬ী বিদ্যুৎ সমিতির সভাপতি মো: কামাল উদ্দিনের সভাপতিত্বেঅনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মোকতাদির হোসেন পিপিএম, বিআরডিবি চেয়ারম্যান (কমলগঞ্জ) মো: ইমতিয়াজ আহমেদ বুলবুল, ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান মো: ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, কমলগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম গোলাম ফারুক মীর, কমলগঞ্জ পৌর কাউন্সিলর আনসার শোকরানা মান্না, মোছা: মুছলিমা বেগম, দেওয়ান আব্দুর রহিম মুহিন ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: আব্দুল মালিক বাবুল।
কমলগঞ্জ পৌরসভার করিমপুর-গোপালনগর-নছরতপুর-যোদ্ধাপুর গ্রামের বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনটি গ্রামের (আংশিক যোদ্ধাপুর ৫৩, গোপালনগর ৩০, ও নছরতপুর ২৪) মোট ১০৭ জন গ্রাহককে বিদ্যুতের আওতায় আনা হয়েছে। এতে ১.৭৭ কি:মি: লাইনে ২৬ লাখ ৫৭ হাজার টাকা ব্যয় হয়েছে বলে কমলগঞ্জ পল্ল¬ী বিদ্যুৎ সমিতির এজিএম গোলাম ফারুক মীর জানান।