আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

 দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে আজ ১৯ মে সদর উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য না বাড়িয়ে যৌক্তিক পর্যায়ে বিক্রি করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়। আজকের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, মূল্য তালিকায় এবং ক্রয় ভাউচারে দামের গরমিল থাকা, মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দাম রাখাসহ বিভিন্ন অপরাধে পশ্চিম বাজারে অবস্থিত চারটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো ১. ইমন পোল্ট্রিকে ৫ হাজার টাকা, ২. এ আর খান ব্রাদার্সকে ১ হাজার ৫ শত টাকা, ৩. সন্তোস স্টোরকে ১ হাজার ৫ শত টাকা এবং জাহাঙ্গীর স্টোরকে ২ হাজার টাকা। এ সময় সহযোগীতায় ছিলেন সদর উপজেলার উপজেলা সেনেটারী ইন্সপেক্টর জনাব শেখর কান্তি পাল, জেলা ক্যাব এর সভাপতি এডভোকেট জনাব আবু তাহের, মৌলভীবাজার পৌরসভার প্রতিনিধি কাউন্সিলর জনাব ফয়সল আহম্মদ, জেলা ভোক্তা অধিকার কমিটির সদস্য জনাব আলাউর রহমান ও সদর মডেল থানার পুলিশ ফোর্স।