আজ-  ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পাওয়ায় ফারুক খাঁনকে শ্রীমঙ্গলে সংবর্ধনা «» শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলীর বিদায় সংবর্ধনা «» শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন; একজনের ৬ মাসের কারাদণ্ড «» শ্রীমঙ্গলে শব্দশৈলীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত।  «» সিলেট মহানগর,  সদর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» কুলাউড়ার বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা আব্দুল মান্নান আর নেই, আগামীকাল জানাজা। «» বার্মিংহামে কবি পিয়াস মজিদ এর আড্ডায় কবি নজরুলের স্ত্রী নার্গিসের কবর সংরক্ষণের আহ্বান «» নওগাঁর পোরশায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার «» নওগাঁয় সাবেক অধ্যাপকের স্ত্রীকে অজ্ঞান করে হত্যা, স্বর্ণালংকার লুট: নারীসহ গ্রেপ্তার ২

মৌলাভীবাজারে মেয়ে জামাইয়ের হাতে শাশুড়ি খুন নেপথ্য পারিবারিক কলহ

মৌলভীবাজার প্রতিনিধি :
পারিবারিক কলহের জের ধরে মৌলভীবাজারের মেয়ে জামাইয়ের হাতে শাশুড়ি রুকেয়া বেগম খুন হয়েছেন। শনিবার দিবাগত রাত ২ টার দিকে শহরের শমসেরনগর রোডের  শ্যামলী আবাসিক এলাকায় জামাতা আলী হোসেনের বাসায় এ ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম সদর উপজেলার চাঁনীঘাট ইউনিয়নের মাথারকাপন গ্রামের রাজ্জাক মিয়ার স্ত্রী বলে জানিয়েছে পুলিশ ।এলাকাবাসী জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে  বাসায় স্ত্রীর সাথে দেখা করতে আসে। রাতের খাওয়ার পর শাশুড়ি রুকেয়া বেগম, তার মেয়ে ও নাতিন নিয়ে ঘুমিয়ে পড়েন। ২০ মে রোববার রাত ২টার দিকে শাশুড়ি রুকেয়া বেগমের সাথে জামাতা মোঃ আলীর কথা কাটাকাটি হয়। হঠাৎ জামাতা মোহাম্মদ আলী ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে শাশুড়ির শরিরের বিভিন্ন জায়গায় আঘাত করে পালিয়ে যায়। এসময় চিৎকার শুনে আশপাশের লোকজন গুরুত্বর আহত অবস্থায় রুকেয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে আসলে কব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।