আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

শ্রীমঙ্গলে সন্ত্রাসীর হামলায় এক গাড়ি ব্যবসায়ী গুরুতরভাবে আহত

কে এস এম আরিফুল ইসলাম শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক গাড়ি ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। শুক্রবার (১৮ মে) জুমআর নামাজের পরে শ্রীমঙ্গলস্থ জালালিয়া রোডে ফরহাদ মটরস এর স্বত্তাধিকারী মো. ফরহাদ আহমদ এর উপড় সন্ত্রাসী হামলা হয়। এতে তিনি গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষনিক তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে ফরহাদের উপড় সন্ত্রাসী হামলা হওয়ায় তার পিতা মো. আব্দুল জলিল বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা করেন। এ মামলায় রফিক মিয়া (৫০) ’কে ১নং আসামী, জাহাঙ্গীর মিয়া (২৪) ’কে ২নং আসামী, আলমগীর মিয়া (২২) ’কে ৩নং আসামী, শাহাদৎ মিয়া (২০) ’কে ৪নং এবং উজ্জল মিয়া (২৫)’কে ৫নং আসামী করে মামলা করেন। এবং আরও ৭জনকে অজ্ঞাত আসামী করা হয়। শ্রীমঙ্গল থানায় মামলা নং ৯৬।

 

সন্ত্রাসী হামলায় আক্রান্তকারী মো. ফরহাদ আহমদ এর পিতা মো. আব্দুল জলিল জানান, শুক্রবার (১৮ মে) দুপুরে আমার ছেলেকে কয়েকজন সন্ত্রাসী এসে বেধুম মারদর করে হামলা চালায়। এ হামলায় তার মাথায় গুরুতর আঘাত করে এবং তার হাত ও পায়ে জঘন্যতম আঘাত পায়। সে বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় ৫ জনকে আসামী করে মামলা দেয়া হয়েছে।

 

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান মামলা দায়েরকৃতদের মধ্যে ১জন কে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরকে গ্রেফতার করার চেষ্টা চলছে।