মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ
পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে গত ১৯ মে সদর উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, মূল্য তালিকায় এবং ক্রয় ভাউচারে দামের গরমিল থাকা, মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দাম রাখাসহ বিভিন্ন অপরাধে পশ্চিম বাজারে ইমন পোল্ট্রিকে ৫ হাজার টাকা, এ আর খান ব্রাদার্সকে ১ হাজার ৫ শত টাকা, সন্তোস স্টোরকে ১হাজার ৫ শত টাকা ও জাহাঙ্গীর স্টোরকে ২হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। । এ সময় সহযোগীতায় ছিলেন সদর উপজেলার উপজেলা সেনেটারী ইন্সপেক্টর শেখর কান্তি পাল, জেলা ক্যাব এর সভাপতি এডভোকেট আবু তাহের, মৌলভীবাজার পৌর কাউন্সিলর ফয়সল আহম্মদ, জেলা ভোক্তা অধিকার কমিটির সদস্য আলাউর রহমান ও সদর মডেল থানার পুলিশ ফোর্স।






