আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

কমলগঞ্জে দক্ষতাবৃদ্ধি মূলক প্রশিক্ষণ

মৌলভীবাজার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাহাড়ঘেষা সরইবাড়ি গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মুন্ডা ও উরাং সম্প্রদায়ের নারী ও পুরুষদের দক্ষতা বৃদ্ধিমূলক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার(২২ মে) বেলা ১টা থেকে ২টা পর্যন্ত সরইবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আসুতোষ বণিক। প্রশিক্ষণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মুন্ডা ও উরাং সম্প্রদায়ের ৩০ জন নারী ও ১০ জন পুরুষ অংশ গ্রহন করেন। প্রধান অতিথি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতৃা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, কমলগঞ্জে বিভিন্ন ক্ষুত্র নৃ-গোষ্ঠীর মানুষের বসবাস। এর মাঝে অনকে অবহেলিত আছে মুন্ডা ও উরাং। তারা নিজেরা আয়ের পথ বের করতে জীবন দক্ষতার জন্যই এই প্রশিক্ষণ। এ দুটি সম্প্রদায়ের স্কুলগামী মেয়েদের জন্য অচিরেইে উপজেলা পরিষদ থেকে বাইসাইকেল প্রদান করা হবে বলে তিনি জানান।