গোয়াইনঘাট প্রতিনিধি ::
সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদরের বাইপাস সংলগ্ন সওজ’র ৯৭ শতক ভূমি দখল করে দোকান কোঠা নির্মানের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, সারী-গোয়াইনঘাট সড়কের গোয়াইন মৌজায় বাইপাস সংলগ্ন এলাকায় গোয়াইন গ্রামের রহমত উল্লাহ এক হাজার ৬২০টাকা জমা দিয়ে সংযোগ রাস্তা তৈরির জন্য উপবিভাগীয় প্রকৌশলী সওজ সিলেট সড়ক উপবিভাগ থেকে গত এক এপ্রিল লিজ গ্রহণ করেন। কিন্তু লিজ গ্রহণের পর রহমত উল্লাহ উক্ত জায়গায় ১০/১৫টি দোকান কোটা নির্মাণ করে ভাড়া দিয়ে প্রতিনিয়ত ভাড়া আদায় করছেন। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।এদিকে, ওই সরকারি জায়গার উপর চোখ পড়েছে সিএনজি অটোরিক্সা, ইমা ও লেগুনা শ্রমিক ও বিভিন্ন শ্রমিক নেতাদের। তারা এ জায়গায় কার্যালয় গড়তে তৎপরতা চালাচ্ছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, এই সরকারি জায়গা নিয়ে অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে।এ ব্যাপারে গোয়াইন গ্রামের রহমত উল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি সদুত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।






