আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে আজ ২৩ মে মৌলভীবাজার বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকার বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়। আজকের অভিযানে মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দাম রাখা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপন্য বিক্রি করা, খাদ্যপন্যে ও প্রসাধনীতে নিজেরা অতিরিক্ত দাম লেখাসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো ১. সিরাজ এন্ড সন্সকে ২ হাজার টাকা, ২. কামাল এন্টাপ্রাইজকে ১ হাজার টাকা ও ৩. রিয়া ¯œ্যাক্সকে ৪ হাজার টাকা। এ সময় সহযোগীতায় ছিলেন বড়লেখা থানার পুলিশ ফোর্স।