আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন

এহসান বিন মুজাহির::

ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান ২০১৮ আজ বুধবার ( ২৩ মে) মৌলভীবাজার রোডস্থ গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির আলোচনা করেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ (এমপি)। শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন র‍্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার, কমান্ডার বিমান চন্দ্র কর্মকার, মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার (অপারাধ ও প্রসাশন) মোঃ আনোয়ার হক, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, শ্রীমঙ্গল পৌরসভা মেয়র মোঃ মহসিন মিয়া, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ২ সংসদ সদস্য আব্দুল মতিন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন টিটো বলেন, শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনউদ্দিন, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র মীর এম এ সালাম, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. আছকির মিয়া, সদর ইউপি চেয়ারম্যান ভানু লাল রায়, সিন্দুরখাঁন ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল হেলাল, বিশিষ্ট শিক্ষাবিদ জহুর তরফদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান আহেমেদ সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী সুলতান মো. ইদ্রিস লেদু প্রমুখ। ইফতার মাহফিলে প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডক্টরেট ডিগ্রি অর্জন করায় আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, মাদক বিরোধী অভিযানে বিশেষ অবদানের জন্য ভূমিকা রাখায় র‌্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর পক্ষে ডিএডি মো. আব্দুল ওয়াদুদ, শিক্ষা বিস্তার ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. মোবাশশেরুল ইসলাম এবং আইন শৃংখলা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুলকে শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ২০১৮ প্রদান করা হয়।