আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

অতিরিক্ত জরিমানা মওকুফের দাবীতে শ্রীমঙ্গল শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

আলাল আহমদ রিপন শ্রীমঙ্গল মৌলভীবাজার :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৭-১৮ বর্ষের ¯œাতক (সম্মান) ১ম বর্ষের শিক্ষার্থীরা যারা ২০১৬-১৭ সালে ¯œাতক (পাস) কোর্সে ভর্তি হয়েছিল তাদের পুর্বের ভর্তি বাতিল করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী প্রতি দশ হাজার পাঁচশত টাকা ও সাত হাজার জরিমানা নির্ধারণ করে গত ২০ মে অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ বিজ্ঞপ্তিতে উল্লিখিত অতিরিক্ত জরিমানা মওকুফের দাবীতে বুধবার বিকেলে শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডস্থ উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করে মৌলভীবাজারের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের মধ্য থেকে শ্রীমঙ্গল সরকারী কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী প্রিয়াঙ্কা দেবনাথ বলেন, আমরা অনার্ষ ২য় বর্ষের ফরম ফিলাপ করতে গিয়ে জানতে পারি আমাদের ২০১৬-১৭ সেশনের ডিগ্রী বাতিল না করায় অতিরিক্ত মাত্রায় জরিমানা ধার্য করা হয়েছে। যা আমাদের প্রতি অমানবিক। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে এই জরিমানা মওকুফের দাবী জানাচ্ছি।কান্নাবিজড়িত কণ্ঠে মৌলভীবাজার মহিলা কলেজের শিক্ষার্থী ফারিয়া হোসাইন বলেন, আমরা মধ্যবিত্ত ও নি¤œ মধ্যবিত্ত পরিবারের সন্তান। এই অতিরিক্ত জরিমানা আমাদের ওপর জুলুমের সামিল। আমাদের পক্ষে এতোটাকা জরিমানা বহন করা সম্ভব না। এই জরিমানা বহাল থাকলে আমাদের হয়তো পড়াশোনা ছেড়ে অকালে ঝড়ে পড়তে হবে। এই অতিরিক্ত জরিমানা বাদ দিয়ে ভর্তি ফি বাবদ ৭০০ টাকা নিয়ে আমাদের পড়াশোনার পথ সুগম করতে যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।