আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

বড়লেখায় ঠান্ডা মাথায় হত্যার পরিকল্পনা করে গাড়ী চালক এরশাদ

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ

বড়লেখায় বাবার প্রাইভেট কার চালক এরশাদ বাড়ির গ্যারেজে পার্কিংয়ের সময় কারের বডি সিলেটের দক্ষিণ সুরমার মনির আহমদ একাডেমির নবম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ হাসান (১৪) এর গায়ে লাগিয়ে দেয়। রাগের বশে গাড়ী চালক এরশাদ মিয়াকে চড় বসিয়ে দেয় তখন। অবশ্য এ ঘটনায় হাসান গাড়ি চালকের নিকট কয়েকবার ক্ষমাও চেয়েছে। কিন্তু পাষন্ড গাড়ী চালক এরশাদ মিয়া তাকে ক্ষমা করেনি। ঘটনার প্রায় ৩ মাস পর সুযোগ বুঝে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে এ অপমানের প্রতিশোধ নিয়েছে। গাড়ী চালক এরশাদ গত ২৩ মে মৌলভীবাজার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের খাসকামরায় এ লোমহর্ষক হত্যা কান্ডের স্বীকারোক্তিমৃলক জবানবন্দি দিয়েছে। সে ভোলা জেলার শশীভুষন থানার চরমায়া গ্রামের কবির মিয়ার ছেলে। নিহত আব্দুল্লাহ হাসানের বাবার প্রাইভেট কারের চালক ছিল। আজ ২৪ মে পিবিআই কার্যালয়ে প্রেসবিফিং কালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন জানান- দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের সৌদিআরব প্রবাসী আব্দুর রহিমের ছেলে এবং সিলেটের দক্ষিণ সুরমার মনির আহমদ একাডেমির নবম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ হাসান গত ১৮ জানুয়ারি রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের ১০ দিন পর গত ২৮ জানুয়ারী রাতে মোহাম্মদনগর এলাকার একটি নির্জন টিলার ঢালু স্থানে খন্ডিত পঁচা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গত ৩০ জানুয়ারি নিহত আব্দুল্লাহ হাসানের বাবা প্রবাসী আব্দুর রহিম ৩ জনকে আসামি করে থানায় (মামলা নং- ১৬, তারিখ-৩০/০১/২০১৮) হত্যা মামলা দায়ের করেন। পরদিন পুলিশ আব্দুর নূর বলাই (৫০), তার ভাই বদরুল ইসলাম এবং বাদির ভাতিজা তারেক আহমদকে (২২) গ্রেফতার করে। হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশ আসামীদের ৩ দিনের রিমান্ডে নেয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম- আসামীদের রিমান্ড শেষে স্কুলছাত্র হাসান হত্যাকান্ডের ব্যাপারে তাদের নিকট থেকে গুরুত্বপুর্ণ তথ্য পান। পরবর্তীতে আদালত মামলাটি পিবিআইতে স্থানান্তর করেন। মৌলভীবাজার পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত কর্মকর্তা পুলিশ ইন্সপেক্টর শিবিরুল ইসলাম জানান- গাড়ি চালক এরশাদ মিয়া খুব ঠান্ডা মাথায় পুর্বপরিকল্পনা মতে এ হত্যাকান্ড ঘটালেও সে থেকেছে সন্দেহের উর্ধ্বে। তার তিনটি কর্মকান্ডকে প্রাধান্য দিয়ে পিবিআই অগ্রসর হয়। ঘটনার রাতে গাড়ি চালক এরশাদ সচরাচর যেখানে ঘুমায় সেখানে না ঘুমিয়ে অন্যস্থানে ঘুমিয়েছে। ঘটনার কয়েকদিন আগেই স্ত্রী-সন্তানদের অন্যত্র পাঠিয়ে দেয়া। ঘটনার পর চাকুরী ছেড়ে দেয়া, মূখে দাড়ি রাখা এবং আত্মগোপন করা। এসব সন্দেহজনক কারণে তাকে আটকের সিদ্ধান্ত নেয়া হয়। গত ১৯ মে মৌলভীবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হোটেল থেকে তাকে আটক করা হয়। পরদিন আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কিন্তু ৩দিনের মাথায় সে স্কুলছাত্র আব্দুল্লাহ হাসান হত্যাকান্ডের লোমহর্ষক স্বীকারোক্তি প্রদান করে। তদন্ত কর্মকর্তা আরো জানান, আদালতে স্বীকারোক্তিতে এরশাদ মিয়া জানিয়েছে, ঘটনার প্রায় ৩ মাস আগে স্কুলছাত্র হাসান তাকে চড় মারায় সে খুব অপমান বোধ করে। তখন থেকেই সে হাসানকে হত্যার পরিকল্পনা নেয়। জরুরী কথা বলবে বলে তাকে নির্জন টিলায় নিয়ে খাসিয়া দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।