আজ-  ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» ঈদ আগে মজুরি-বোনাসের দাবিতে মৌলভীবাজারে ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ মিছিল «» বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল «» কমলগঞ্জে হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ «» বগুড়ায় নারীসহ ২ মাদকসেবীর কারাদণ্ড «» কমলগঞ্জে নারী অপহরণের চেষ্টা: ৩ জন গ্রেফতার, ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার «» মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন «» একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ «» ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়েকমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত «» শিক্ষার মান বৃদ্ধিতে প্রাইভেট স্কুলকেই উদ্যোগ নিতে হবে- প্রফেসর জয়নুল আবেদীন চৌঃ «» লন্ডনে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবারের সাথে উপজেলা প্রেসক্লাবের দোয়া ইফতার মাহফিল সম্পন্ন

আলাল আহমদ রিপন শ্রীমঙ্গল মৌলভীবাজার :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি শিশু পরিবারের শিশুদের নিয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব এর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় শহরতলির পুরানবাজার¯’ সরকারি শিশু পরিবার প্রাঙ্গনে পাঁচ ভাই রেস্টুরেন্টের সহযোগিতায় শিশু পরিবারের শতাধিক শিশুদের নিয়ে আয়োজিত এ ইফতার মাহফিলে উপজেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এ এস এম আজাদুর রহমান এর সভাপতিত্বে ও বঙ্গকবি লুৎফুর রহমান এর সঞ্চালণায় অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, পৌরসভা মেয়র মহসিন মিয়া মধু, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন, উপজেলা স্বা¯’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নাল আবেদীন টিটো,  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইমজা ( ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন) সভাপতি রাধাপদ দেব সজল, মৌলভীবাজার প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, দৈনিক বাংলার দিন এর সম্পাদক বকশী ইকবাল, এটিএন নিউজ ও এটিএন বাংলা জেলা প্রতিনিধি মহসীন পারভেজ, প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেব, প্রাক্তন ডেপুটি কমান্ডার মোয়াজ্জেন হোসেন ছমরু, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব সভাপতি মো. আনিসুর ইসলাম আশরাফী, প্রথম আলো কমলগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু, মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মো. ইমাদউদ্দীন, কমলগঞ্জের সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি এ ওহায়িদ রুলু, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) , ট্যুরিষ্ট পুলিশের এস আই নওয়াব আলী, ৪৬ বিজিবির নায়েব সুবেদার মো. জাহাঙ্গির হোসেন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমুখ।

এর আগে ইফতার মাহফিলে ইসলামি সংগীত পরিবেশন করেন শিশু পরিবারের রহিমা আক্তার, সুমি বেগম, মাদানি পুষ্প শিল্পীগোষ্টীর ফাহিম রব্বানী ও হাফিজুর রহমান।