আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

স্যাটেলাইট-১ ও বঙ্গবন্ধুর ছবি নিয়ে ব্যঙ্গ, সাবেক ছাত্রলীগ সভাপতির মামলা দায়ের।

দীপ্তনিউজ
মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানের ছোট ভাই লন্ডন প্রবাসী নুরুজ্জামান উজ্জ্বল ২ হাজার ৯৬৭ কোটি টাকা ব্যয় নির্মিত বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গববন্ধু স্যাটেলাইট-১’ মহাকাশে উৎক্ষেপন নিয়ে অবমাননা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যঙ্গ করে ফেসবুকে প্রকাশ করে। ছবি প্রকাশের পর ফেইসবুকে তুমুল সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হলে ফেইসবুক থেকে উজ্জ্বল ছবিটি মুছে ফেলেন। ছবি মুছে ফেলার আগে স্ক্রিনসট দিয়ে অনেকে ফেইসবুকে এর প্রতিবাদ করেন। মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন এন্ড কমিনিউটি পুলিশ হারুন অর রশিদ। বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়টি নিয়ে তার উজ্জ্বলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রনি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ২০০৬ সালের ৫৭ ধারায় সোমবার ৪ জুন মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রনি। পুলিশ সুত্রে জানা যায়, মডেল থানায় মামলা নাম্বার- ০৩ । মামলায় অজ্ঞাত আসামিও রয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, বঙ্গববন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে মহাকাশে উৎপেক্ষ হওয়ার পর লন্ডন প্রবাসী নুরুজ্জামান উজ্জ্বল তার নিজস্ব ফেসবুক আইডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যঙ্গ করে একটি পোস্ট দেন।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সাথে কুকুরের শরীর যুক্ত করে নিচের অংশে আগুনের লেলিহান শিখা বের হচ্ছে এমন ছবি প্রকাশ করেন নুরুজ্জামান উজ্জ্বল । এতে জাতিকে ব্যঙ্গ করে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে রাষ্ট্র বিরুদ্ধে কাজ করার শামিল বলে মনে করে তথ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান রনি। রনি মামলার প্রসঙ্গে জানান -‘আমি একজন সাধারণ জনগন ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে জাতির জনকের ছবি ব্যঙ্গ করে ফেসবুকে প্রকাশ করা মেনে নিতে পারিনি। তাই মামলা করেছি।’