আজ-  ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি «» কার্যকর দুর্নীতিপ্রতিরোধে রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বসহ সাধারণ জনগনকে সোচ্চার হতে হবে: টিআইবি «» আমরা চাই চাকরীর নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (২৬) নামে এক উচ্চশিক্ষিত যুবকের মর্মান্তিক মৃত্যু «» সমালোচক মানেই প্রতিপক্ষ নয়; বিতর্কের অন্যতম মূল্যবোধ পরমত সহিষ্ণুতা আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ: টিআইবি «» সবুজ গালিচায় ভোটের উৎসবআজ বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, «» জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

শনিবার দুপুরে ইউরোপের দেশ গ্রীসে একটি চলন্ত মাইক্রো উল্টে শিহাব নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন ।

নিজস্ব সংবাদদাতা:

শিহাব সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলাধীন নিদনপুর গ্রামের নিছফর মিয়ার ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাপ্পা গ্রামে কর্মরত সজিব ও লোকমান নামের দু’জন বাংলাদেশী যুবক এ প্রতিবেদককে জানান,শনিবার স্থানীয় সময় সোয়া ১টার দিকে লাপ্পা নামক গ্রামে কাজ শেষে বাসায় ফেরার সময় এয়ারপোর্ট-লাপ্পা সড়কে এই দূর্ঘটনাটি ঘটেছে ।নিহত শিহাবের সাথে থাকা শ্রমিকদের উদ্ধৃতি দিয়ে সজিব বলেন,শিহাবরা যে গাড়িতে ছিলেন সেই গাড়ির চালক ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে চলছিলেন।আনুমানিক ৫ মিনিট চলার পর একটি ত্রিমুহনী অতিক্রম করাকালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।এতে কয়েকজন শ্রমিক ছিটকে পড়ে আহত হন।পুলিশ শিহাবকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সর্বশেষ তথ্যমতে,শিহাবের লাশ এখন পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় মৃতের পক্ষে তার মাস্তুরা (মালিক) মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনার খবর জানাজানি হওয়ার পর লাপ্পা,মানোলুদা সহ কয়েকটি গ্রামের প্রবাসী বাংলাদেশীদের মধ্যে শোকের ছায়া নেমেছে।