আজ-  ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি «» কার্যকর দুর্নীতিপ্রতিরোধে রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বসহ সাধারণ জনগনকে সোচ্চার হতে হবে: টিআইবি «» আমরা চাই চাকরীর নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (২৬) নামে এক উচ্চশিক্ষিত যুবকের মর্মান্তিক মৃত্যু «» সমালোচক মানেই প্রতিপক্ষ নয়; বিতর্কের অন্যতম মূল্যবোধ পরমত সহিষ্ণুতা আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ: টিআইবি «» সবুজ গালিচায় ভোটের উৎসবআজ বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, «» জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

কমলগঞ্জ ( মৌলভীবাজার:)প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের দক্ষিণাঞ্চল আদমপুর ও ইসলামপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মণিপুরী মুসলিম ১০০ পরিবারের মাঝে নগদ ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। শুক্রবার (২৯ জুন) বেলা ১১টায় আদমপুরে তেঁতইগাঁও রসিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ মুণিপুরী মুসলিম ডেভেলপম্যান্ট অর্গানেইজার (বামডো) কর্তৃক আনুষ্ঠানিকভাবে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। বামডোর উপদেষ্ঠা তেঁতইগাঁও রসিদ উদ্দীন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: আব্দুল মতিনের সভাপতিত্বে বামডোর সাধারন সম্পাদক শিক্ষক সাজ্জাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দায়রা ও জেলা জজ, আদালত সিলেট এর সিনিয়র সহকারী জজ শ্যামকান্ত সিংহ। শুরুতেই সংগঠনের কার্যক্রম ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো সম্পর্কে শুভেচ্ছা বক্তব্য রাখেন মণিপুরী মুসলিম টিচার্স ফোরামের সাধারন সম্পাদক শিক্ষক শাহাব উদ্দীন। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা: আব্দুল কাইয়ূম, লেখক ও মণিপুরী গবেষক আব্দুস সামাদ, তেঁতইগাঁও রসিদ উদ্দীন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাবু, প্রধান শিক্ষক খুরশেদ আলী ও আব্দুল ওয়াহিদ। এদিকে কমলগঞ্জ উপজেলার সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্য ত্রান বিতরণ করেছে সামাজিক সংগঠন সূর্য্য কান্ত স্মৃতি স্পোটিং ক্লাব। শুক্রবার সকালে তিলকপুর অবসরপ্রাপ্ত শিক্ষক লক্ষী কান্ত সিংহের বাড়িতে এসব ত্রান প্রদান করা হয়। উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি মোকতাদির হোসেন পিপি এম, ইউপি সদস্য রুপেন্দ্র কুমার সিংহসহ বিভিন্ন ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বন্যার্ত ১৬০ টি পরিবারকে ৩ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি মসুরী ডাল, ১ কেজি লবন, ১ কেজি আটা প্রদান করা হয়।