আজ-  ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি «» কার্যকর দুর্নীতিপ্রতিরোধে রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বসহ সাধারণ জনগনকে সোচ্চার হতে হবে: টিআইবি «» আমরা চাই চাকরীর নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (২৬) নামে এক উচ্চশিক্ষিত যুবকের মর্মান্তিক মৃত্যু «» সমালোচক মানেই প্রতিপক্ষ নয়; বিতর্কের অন্যতম মূল্যবোধ পরমত সহিষ্ণুতা আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ: টিআইবি «» সবুজ গালিচায় ভোটের উৎসবআজ বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, «» জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজনগর উপজেলায় দৈনিক বাংলারদিন, দৈনিক মৌলভীবাজার বার্তার উদ্যোগে

ও সিভিল সার্জন কার্যালয়ের সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ
স্টাফ রিপোর্টার :

রাজনগর উপজেলার মনসুরনগর ইউপির বন্যা দূর্গত কদমহাটা এলাকায় দৈনিক বাংলারদিন, দৈনিক মৌলভীবাজার বার্তার উদ্যোগ ও সিভিল সার্জন কার্যালয় এর সার্বিক ব্যবস্থাপনা এবং ম্যান ফর হিউমিনিটি বাংলাদেশ ও শিশু কল্যাণ সংস্থা মৌলভীবাজার’র সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। গতকাল ১৭ জুলাই মঙ্গলবার মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, দৈনিক বাংলারদিন ও দৈনিক মৌলভীবাজার বার্তা সম্পাদক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ও উপজেলা প:প: কর্মকর্তা বিনেন্দু ভৌমিক, জেলা আওয়ামীলগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, মনসুর নগর ইউপির প্রাক্তণ চেয়ারম্যান ছাদিকুর রহমান, ওয়ার্ড কমিশনার মোনাহিম কবির, ক্যাম্প পরিচালনা করেন মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও প.প অফিসের সহকারি সার্জন সায়মা মোজাহিদ লিজা , সভা পরিচালনা করেন দৈনিক বাংলারদিনের স্টাফ রিপোর্টার মাহমুদুর রহমান মাহমুদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাম্প্রতিক বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ জেলার বিভিন্ন ইউনিয়নে পর্যাপ্ত সরকারি ত্রাণ ও স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রবাসী ও বেসরকারি সংগঠনের উদ্যোগে বন্যা আক্রান্ত এলাকায় ত্রান ও মেডিকেল ক্যাম্প করার জন্য তিনি সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতে সরকারিভাবে বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্থদের পূন:র্বাসনে গুরুত্বপূর্ন ভুমিকা রাখা হবে বলে সকলকে আশ্বাস প্রদান করেন।
মেডিকেল ক্যাম্পে প্রায় ২ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। সরকারের পাশাপাশি বিগত কয়েকদিন যাবৎ বিভিন্ন ইউনিয়নে বন্যা কবলিত এলাকায় পত্রিকার উদ্যোগে ও সিভিল সার্জন কার্যালয় এর সহযোগীতায় মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান ও ্ঔষধ বিতরণ অব্যাহত রয়েছে।