আজ-  ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি «» কার্যকর দুর্নীতিপ্রতিরোধে রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বসহ সাধারণ জনগনকে সোচ্চার হতে হবে: টিআইবি «» আমরা চাই চাকরীর নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (২৬) নামে এক উচ্চশিক্ষিত যুবকের মর্মান্তিক মৃত্যু «» সমালোচক মানেই প্রতিপক্ষ নয়; বিতর্কের অন্যতম মূল্যবোধ পরমত সহিষ্ণুতা আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ: টিআইবি «» সবুজ গালিচায় ভোটের উৎসবআজ বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, «» জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও গৃহস্থালী সামগ্রী বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বেসরকারী উন্নয়ন সংস্থা সূচনা প্রকল্প ও সেভ দি চিলড্রেন-এর উদ্যোগে ৫৫০ পরিবারের মাঝে নগদ অথ র্ও গৃহস্থালী সামগ্রী বিতরণ করা হয়। বুধবার বেলা ২টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে নগদ অর্থ ও গৃহস্থালী সামগ্রী বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনউষার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, সেভ দি চিলড্রেন এর প্রেগ্রাম-এর সিলেট অঞ্চলের সিনিয়র অফিসার  উত্তম কুমার চৌধুরী, প্রপ্রকল্প দল নেতা  শফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান নারায়ণ মল্লিক সাগর। আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০৩ পরিবারের পরিবার প্রতি নগদ ৪৫০০ টাকা ও  প্রতিবন্ধী ৪৭টি পরিবারকে ৫৫০০ টাকা প্রদান করা হয়। তাছাড়া প্রতি পরিবারে ১টি করে প্লাস্টিক বালতিসহ গৃহস্থালী সামগ্রী ও পানি বিশুদ্ধকরণ ঔষধ বিতরণ করা হয়। সব মিলিয়ে  ৫৫০ পরবিারে ব্যয় হয়েছে নগদ অর্থসহ ২৭ লাখ ৫০ হাজার টাকা।