এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃ বিভাগীয় শহর সিলেটকে শিল্পচর্চার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমি, সিলেট-এর আয়োজনে সিলেট শহরের ১০টি গুরুত্বপূর্ণ স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের সফল সমাপ্তি হয়েছে আজ (২৫ অক্টোবর) রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম সংলগ্ন মুক্তমঞ্চে সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে। সন্ধ্যা ৬:০০টায় ‘শিল্পের শহর সিলেট’ শীর্ষক কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু সাফায়াৎ মো সাহে দুল ইসলাম, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ। একই দিন সকাল ১১টায় কর্মসূচির নবম অনুষ্ঠানের আয়োজন করা হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে। উক্ত অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত এর সভাপতিত্বে আলোচনা পর্বে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও আধুনিক ভাষা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর হিমাদ্রী শেখর রায় এবং প্রভোস্ট ও বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডক্টর শরদিন্দু ভট্টাচার্য্য। আবৃত্তিশিল্পী আবু বকর মো. আল আমিনের সঞ্চালনায় দুটি ভেন্যুর সাংস্কৃতিক পরিবেশনায় ছিল জেলা শিল্পকলা একাডেমি সংগীত ও নৃত্য দল; শিকড়, শাবিপ্রবি, সিলেট এবং দলদলী চা বাগানের দলীয় পরিবেশনা, এবক নত্য ও লোকগান পরিবেশনায় ছিলেন শ্রুতি ঘোষ, সাবরিনা শারমিন মৌটুসী, সুমাইয়া ইসলাম শোভা, পূর্বা দেব, পল্লবী দাস মৌ ও অর্ণিষা দাস পর্ণা। বাউলগান পরিবেশনায় ছিলেন বাউলশিল্পী সূর্য্যলাল দাস। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী-এর ভাবনা ও পরিকল্পনায় গত ৯ অক্টোবর থেকে ‘শিল্পের শহর সিলেট’ কর্মসূচির সূচনা হয়। এই কর্মসূচির সকল অনুষ্ঠানেই দর্শকদের ব্যাপক উৎসাহ ও উপস্থিতি লক্ষ্য করা যায়।
শিল্পের শহর সিলেট’ কর্মসূচির ১০টি অনুষ্ঠানের সফল সমাপ্তি
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : অক্টোবর, ২৮, ২০১৮, ৪:০৮ অপরাহ্ণ • ১ বার পঠিত






