আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সারাদেশের মত পরিবহন ধর্মঘটের কারনে শ্রীমঙ্গলেও দুর্ভোগে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার ::সড়ক  পরিবহন  আইন – ২০১৮  সংস্কারসহ  ৮  দফা  দাবিতে  পরিবহন  শ্রমিকরদের  ৪৮  ঘণ্টার  ধর্মঘটে  সারা  দেশে  যাত্রীবাহী  বাস  ও  পণ্যবাহী  ট্রাক  চলাচল  বন্ধ  রয়েছে । এতে  চরম  জনদুর্ভোগের  সৃষ্টি  হয়েছে ।দুর  পাল্লার  যাত্রী  সহ  স্কুল  কলেজগামী  ছাত্র  ছাত্রীরা  পরিবহন  সংকটের  কারনে  দুর্ভোগের  শিকার  হয় ।শ্রীমঙ্গল  উপজেলার  জাতীয়  বিশ্ববিদ্যালয়ের  অধীনে  অনার্স  প্রথম  বর্ষের  ফাইনাল  পরীক্ষায়  অংশগ্রহণ  কারি  শিক্ষার্থীদের  পরিবহন  সংকটের  কারনে  চরম  ভোগান্তি  পোহাতে  হচ্ছে ।রবিবার (২৮ অক্টোবর)  সকাল থেকে  গুরি  গুরি  বৃষ্টি  পাতের  কারনে  দুর্যোগ  পূর্ণ  আবহাওয়ায়  মানুষজনের  স্বাভাবিক  জীবনযাত্রা  ব্যাহত  হচ্ছে  অপরদিকে  পরিবহন  সংকটের  কারণে  ব্যবসা  বাণিজ্য  ও  দূর  পাল্লার  বাস  যাত্রীরা  পড়েছেন  বিপাকে ।সকাল  থেকে  বৃষ্টিপাতের  মধ্যেই  শিক্ষার্থীরা  শ্রীমঙ্গল  চৌমহনায়  জড়ো  হয়  মৌলভীবাজার  সরকারি  কলেজে  অনুষ্ঠিত  জাতীয়  বিশ্ববিদ্যালয়ের  অনার্স  শেষ  বর্ষের  বিভিন্ন  বিভাগের  পরিক্ষায়  অংশগ্রহণ  করতে  কিন্তু  দুর্যোগপূর্ণ  আবহাওয়া  ও  পরিবহন  ধর্মঘটের  কারনে শিক্ষার্থীদের  পরিক্ষায়  অংশগ্রহণ  করা  অনিশ্চিত  হয়ে  পরে । মৌলভীবাজার  সরকারি  কলেজের  জাতীয়  বিশ্ববিদ্যালয়ের  অধীনে  অনার্স  শেষ  বর্ষের  শিক্ষার্থী  রিমা  দেব  জানান  পরিবহন  ধর্মঘটের  কারনে  আমাদের  শিক্ষার্থীদের  দুর্ভোগ  পোহাতে  হচ্ছে  সকাল  থেকে  সব  ধরনের  গণপরিবহন  চলাচল  বন্ধ  থাকায়  আমরা  শতাধিক  শিক্ষার্থীর  পরিক্ষায়  অংশগ্রহণ  করা  অনিশ্চিত  হয়ে  পড়েছে  । শিক্ষার্থীদের  দুর্ভোগের  কথা  বিবেচনা  করে  শ্রীমঙ্গল  উপজেলা  প্রেসক্লাবের  গণমাধ্যম কর্মীদের  আন্তরিক  প্রচেষ্টায়  কিছু  শিক্ষার্থীদের  নিজস্ব  পরিবহনে  মৌলভীবাজার  সরকারি  কলেজে পৌঁছে  দেওয়া  হয়।