আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কিডনি রোগে আক্রান্ত এমসি কলেজের অফিস সহকারী জনেন্দ্র কুমার বাঁচতে চান

স্টাফ রিপোর্টার//‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।’ ‘আর্ত মানবতার সেবায় এগিয়ে আসুন।’-এমন আবেদনের একটি ছোট্ট পোস্টার ঝুঁলছে সিলেট এমসি কলেজের ভেতরে। সাহায্যের এ আবেদন করা হয়েছে এমসি কলেজের একজন অফিস সহকারীকে বাঁচাতে। তাঁর নাম জনেন্দ্র কুমার মালাকার। দীর্ঘ একযুগ থেকে কিডনি রোগে আক্রান্ত সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অফিস সহকারী জনেন্দ্র কুমার। গত ছয় মাস থেকে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাঁকে ডায়ালসিসের মাধ্যমে বাঁচিয়ে রেখেছেন। বেঁচে থাকতে প্রতি সপ্তাহে দুই দিন ডায়ালসিস করতে হবে তাঁকে। জনেন্দ্র মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার নর্থন গ্রামের প্রয়াত উমেদ কুমারের ছেলে। তিনি বর্তমানে এমসি কলেজের বালুচরস্থ ছাত্র হোস্টেলে থাকেন। জনেন্দ্র চার ছেলে সন্তানের জনক। ছেলেরা সবাই এখনো ছাত্র, পড়ালেখা নিয়েই ব্যস্ত তারা। পাশাপাশি জন্মদাতা পিতাকে সুস্থ করে তুলতে অস্থির প্রায়। কিন্তু উপায় নেই। টানাপোড়নের সংসারই চলে না ঠিকমতো এরমধ্যে বাবার চিকিৎসার খরচ চালানো যেন মরার উপর খাড়ার গাঁ। জনেন্দ্র এমসি কলেজে অফিস সহকারীর চাকরি করে ৮ হাজার টাকা বেতন পান। চাকরিও সরকারিকরণ করা হয়নি দীর্ঘ ১৮ বছরে। এমন পরিস্থিতিতে ৮ হাজার টাকায় সংসার খরচ করে এবং ছেলেদের পড়ালেখার খরচ করে নিজের চিকিৎসা করানো কঠিন হয়ে পড়েছে। দুটি কিডনিই তাঁর বিকল হয়ে গেছে। এমন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। তিনি সমাজের বিত্তবানসহ সচেতন মহলের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন। জনেন্দ্র কুমার মালাকারকে বাঁচাতে সাহায্য পাঠানো যাবে বিকাশ নাম্বার-০১৭৩৬ ১৪৬১৫৫ (পার্সোনাল) নাম্বারে এবং যমুনা ব্যাংক লিমিটেড সিলেট শাখার-০০০৮-০৩১০০২৬৬৭৬ একাউন্ট নাম্বারে।