আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

পাকিস্তানকে হারিয়ে যুব সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আঞ্চলিক ফুটবলে বাংলাদেশের মেয়েরা একপ্রকার অপ্রতিরোধ্য! মেয়েদের দেখানো সাফল্যের পথে এবার হাঁটা শুরু লাল-সবুজ অনূর্ধ্ব-১৫ কিশোরদেরও। শনিবার পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে আনোয়ার পারভেজের শিষ্যরা।

নেপালের এএনএফএ কমপ্লেক্সে পাকিস্তানকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে বাংলাদেশের কিশোররা। নির্ধারিত সময়ে দুই দলের খেলা অমীমাংসিত ছিল ১-১ গোলে।

আসরের ফাইনাল বলেই রক্ষণে বেশ সতর্কই ছিল পাকিস্তান। রক্ষণাত্মক খেলতে গিয়েই দলটির একটি ভুল ২৫ মিনিটে এগিয়ে দেয় বাংলাদেশকে। লাল-সবুজ ডিফেন্ডার হেলাল উদ্দিনের কর্নার শট হেডে ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে দেন পাকিস্তানি ডিফেন্ডার হাসিভ আহমেদ খান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই গোল শোধ দেয় পাকিস্তান। ৫২ মিনিটে নিজেদের ডি-বক্সে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফেলে দেন হেলাল উদ্দিন। তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দুই মিনিট পর স্পটকিকে বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমাকে ঠাণ্ডা মাথায় পরাস্ত করেন মোহব উল্লাহ।

নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ম্যাচ শেষ হওয়ার আগে মূল গোলরক্ষক মিতুলকে উঠিয়ে সেমিফাইনালের নায়ক টাইব্রেকার স্পেশালিষ্ট মেহেদী হাসানকে নামান বাংলাদেশ কোচ। মেহেদী নেমেই করেন বাজিমাত!

Advertisement

ভারতের বিপক্ষে দুটি স্পটকিক ঠেকিয়ে সেমিতে নায়ক ছিলেন মেহেদী। নায়ক হলেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও। এদিন তিনটি শট ঠেকিয়েছেন এ গোলরক্ষক।

পেনাল্টি শ্যুটে প্রথমে শট নেয় বাংলাদেশ। কিন্তু প্রথমেই মিডফিল্ডার রাজন হাওলাদারের শট বার উঁচিয়ে বাইরে চলে গেলে শুরু হয় হতাশায়। কিন্তু মেহেদী এসেই কাটান হতাশার মেঘ।

পাকিস্তানিদের তিন শট একাই ঠেকিয়ে দেন লাল-সবুজদের বদলি গোলরক্ষক। সতীর্থদের দুটি শট হাতছাড়া হয়েছে ঠিকই, কিন্তু প্রতি শটেই লক্ষ্যে ঝাঁপিয়েছেন মেহেদী। মাঝখানে রবিউল আলমের শট লক্ষ্যভ্রষ্ট হলেও গোলরক্ষকের কল্যাণে শিরোপার পথে বাঁধা হতে পারেনি লাল-সবুজদের সামনে।

শিরোপার পাশাপাশি ফেয়ার প্লে অ্যাওয়ার্ডও গেছে বাংলাদেশের ঘরে। সর্বোচ্চ গোলস্কোরার হয়েছেন বাংলাদেশের নিহাত জামান উচ্ছ্বাস। মালদ্বীপ ম্যাচে একাই ৪ গোল করেন লাল-সবুজ ফরোয়ার্ড।

গ্রুপপর্বে মালদ্বীপকে ৯-০ ও স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শেষচারে পৌঁছেছিল বাংলাদেশ। সেখানে ভারতকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছায় লাল-সবুজরা। থামল শিরোপা উঁচিয়ে ধরেই।চ্যানেল আই