আজ-  ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি «» কার্যকর দুর্নীতিপ্রতিরোধে রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বসহ সাধারণ জনগনকে সোচ্চার হতে হবে: টিআইবি «» আমরা চাই চাকরীর নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (২৬) নামে এক উচ্চশিক্ষিত যুবকের মর্মান্তিক মৃত্যু «» সমালোচক মানেই প্রতিপক্ষ নয়; বিতর্কের অন্যতম মূল্যবোধ পরমত সহিষ্ণুতা আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ: টিআইবি «» সবুজ গালিচায় ভোটের উৎসবআজ বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, «» জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৭ বছরের কিশোরকে বিয়ে করায় ভারতীয় নারী গ্রেপ্তার

১৭ বছরের এক কিশোরকে বিয়ে কারার দায়ে ভারতের মুম্বাইয়ে ২০ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই সপ্তাহ ধরে ওই নারী ও তাদের পাঁচ মাস বয়সী কন্যাশিশু জেলে রয়েছে।ওই কিশোরের মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। শিশু যৌন নির্যাতনের কঠোর আইনের আওতায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।তবে ওই নারী তাদের সম্পর্ক বৈধ বলে দাবি করেছেন। স্বামীর বয়স ১৭ নয় বলেও দাবি করেন তিনি।ভারতে আইনগত বিয়ের বয়স ছেলেদের ২১ ও মেয়েদের ১৮। আর উভয়ের সম্মতিতে মিলিত হওয়ার সর্বনিম্ন বয়স ১৮। এক্ষেত্রে পুলিশ ওই নারীকে শিশু বিয়ে নিষেধাজ্ঞা আইনের অধীনেও অভিযুক্ত করেছে।পুলিশের এক কর্মকর্তা বিবিসি জানান, গত বছরের ডিসেম্বরে ওই কিশোরের মা তাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এতে তিনি লেখেন, ওই নারী ও তার পরিবার ছেলেকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করতে বাধ্য করেছে।তিনি আরো দাবি করেন, দুই বছর ধরে ওই নারীর সঙ্গে তার ছেলের সম্পর্ক। যোগাযোগ বন্ধ করলে আমার ছেলেকে মেরে ফেলার হুমকিও দেয় ওই নারী।পুলিশ কর্মকর্তা বলেন, যেহেতু অভিযুক্ত একজন নারী, তাই আমরা এ বিষয়ে বিস্তারিত তদন্ত ও প্রয়োজনীয় নির্দেশনা মেনেই তাকে গ্রেপ্তার করেছি।চ্যানেল আই