আজ-  ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি «» কার্যকর দুর্নীতিপ্রতিরোধে রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বসহ সাধারণ জনগনকে সোচ্চার হতে হবে: টিআইবি «» আমরা চাই চাকরীর নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (২৬) নামে এক উচ্চশিক্ষিত যুবকের মর্মান্তিক মৃত্যু «» সমালোচক মানেই প্রতিপক্ষ নয়; বিতর্কের অন্যতম মূল্যবোধ পরমত সহিষ্ণুতা আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ: টিআইবি «» সবুজ গালিচায় ভোটের উৎসবআজ বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, «» জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

জার্মানিতে কুটনীতিকদের টেবিল টেনিস প্রতিযোগিতা অংশগ্রহনে বাংলাদেশ রয়েছে

জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হয়ে গেল কূটনীতিকদের টেবিল টেনিস প্রতিযোগিতা। প্রথমবারের মত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ ও জার্মানিসহ ২৮টি দেশের দূতাবাসে কর্মরত কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
বার্লিন ছেলেনডওরফ এর একটি মিলানায়তনে অনুষ্ঠিত হয়ে গেল কূটনীতিকদের নিয়ে প্রথমবারের মত টেবিল টেনিস টুর্নামেন্ট। ১ম বারের এই প্রতিযোগিতা হওয়ায় দারুণ উৎসাহ দেখা গেছে সবার মাঝে। আর দিনব্যাপী এই প্রতিযোগিতায় একক ও দ্বৈত ইভেন্টে ১৫০ এর বেশী অন্যান্য দেশের কূটনৈতিকদের সাথে অংশগ্রহণ করতে পেরে দারুণ খুশী বার্লিনের বাংলাদেশ দূতাবাসের খেলোয়াড়দের।
জার্মানিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ বলেন, এটা একটা ফান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এখানে অংশ গ্রহণ করেছেন। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। আমরা সবাই ২৫-৩০ বছর পর টেনিস খেললাম। এক প্রতিযোগী বলেন, খেলার পাশাপাশি এখানে অনেক মজা হলো। অনেকের সাথে আমাদের পরিচয় হলো। বাংলাদেশের পতাকা নিয়ে আমরা খেলতে পেরেছি। এই জন্য আমরা অত্যন্ত গর্বিত।<br>
<br>
তবে প্রথমবারের মত হলেও জার্মানিতে এমন প্রতিযোগিতার আয়োজন করতে পেরে দারুন খুশী মালদ্বীপের রাষ্ট্রদূত আব্দুল লতিফ। চমালদ্বীপের রাষ্ট্রদূত আব্দুল লতিফ বলেন, টেবিল টেনিস নিয়ে এমন প্রতিযোগিতা আয়োজনের মূল উদ্দেশ্য সবার সাথে আন্তরিক সম্পর্কের সূচনা করা। সেই সাথে আমরা সকলে একে অপরের পাশে দাড়াতে পারি, তাই এই প্রতিযোগিতা।