আজ-  ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» টিআইবির গবেষণা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিবৃতি বিভ্রান্তিমূলক: টিআইবি «» তারকাখচিত জাতীয় অ্যাওয়ার্ডসে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো ব্রিটেনের কারি শিল্প «» কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন, গণমাধ্যমকর্মীদের সঙ্গে আবেগঘন শুভেচ্ছা বিনিময় «» সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ «» সান্তাহারে হোটেলের খাবার খেয়ে পাঁচজন হাসপাতালে, কর্তৃপক্ষের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ «» অন্যের প্ররোচনায় অভিযোগ দায়ের) আদমদীঘিতে ভূমি অফিসের হয়রানির অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় মুসলেকা দেন অভিযোগকারী «» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা অবসানের আন্তর্জাতিক দিবসে ইউনেস্কো ঢাকা কার্যালয়ের বিবৃতি «» মৌলভীবাজারে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত

মৌলভীবাজারে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত সর্দার বুলু নিহত।

মোঃ জাকির হোসেন জেলা প্রতিনিধিঃমৌলভীবাজার সদর উপজেলার কাগাবালা ইউনিয়নে পুলিশের সাথে ’বন্দুক যুদ্ধে’ ডাকাত সর্দার বুলু মিয়া (৪০) নিহত হয়েছে। এঘটনায় ৫ পুলিশ আহত হয়েছেন   আটক করা হয়েছে আরও ২ জন ডাকাতকে।

২৮ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত-ভোর রাত কাগাবালা ইউনিয়নের বোরতল গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন, মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন এসআই কোরবান আলী, কনষ্টেবল নিলয় পাল , সুরঞ্জিত রায় , নিরুপম পাল। ঘটনাস্থল থেকে  বন্ধুক ও বন্দুকের   গুলি,ও দুটি সিএনজি সহ  ডাকাতি মালামাল ও  ডাকাতদের ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা  হলেন, সিলেটের বিয়ানিবাজার আঙ্গুরা গ্রামের আব্দুল বারীর ছেলে লাল মিয়া (৪৫) মৌলভীবাজার সদর উপজেলার আতানগিরি গ্রামের হায়দর মিয়ার ছেলে আফজাল মিয়া (২৮)।

মৌলভীবাজার জেলার অতিরিক্তি পুলিশ সুপার ( সদর সার্কেল) মোহাম্মদ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান গভীর রাতে ১০/১২ জনের একটি ডাকাতদল নাজিরাবাদ ইউনিয়নের কমলা কলস গ্রামের ছালেক মিয়ার বাড়ি থেকে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাগাবালা ইউনিয়নের বোরতলা গ্রামের প্রাইমারি স্কুলের সম্মুখে ডাকাতের গতিরোধ করলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে একপর্যায়ে পুলিশ গুলি করলে ডাকাত সরদার বুলু ঘটনাস্থলেই নিহত হয়। এসময় দুইজনকে আটক করা হয় বাকিরা পালিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।