আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

গণহত্যা দিবসে চৌহাট্টাস্থ গণকবরে জাসদের শ্রদ্ধা নিবেদন

গণহত্যা দিবসে চৌহাট্টাস্থ গণকবরে জাসদের শ্রদ্ধা নিবেদন  
২৫ মার্চ গণহত্যা দিবসের
আন্তর্জাতিক স্বীকৃতি চাই: জাসদ

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সংগঠিত এদেশের নিরস্ত্র-ঘুমন্ত মানুষের উপর বর্বরোচিত জঘন্য গণহত্যার বিচার ও ২৫ মার্চ গণহত্যা দিবস-এর আন্তর্জাতিক স্বীকৃতি চায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। এছাড়াও গণহত্যায় জড়িত ঘাতক জামাত- শিবিরের বিচার ও এদেশের মাটিতে তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তারা।
শুক্রবার (২৫ মার্চ) সকাল ১১টায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন গণকবরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা জাসদ নেতা মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, আব্দুল বাছির বাদল, মুকুল আহমদ,  মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তোবারক হোসেন, নজমুল ইসলাম, ফারুক আহমদ প্রমুখ।