আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

রড সিমেন্ট ও খেজুরের বাজারে ভোক্তা-অধিকার অধিদপ্তরের জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি”

রড সিমেন্ট ও খেজুরের বাজারে ভোক্তা-অধিকার অধিদপ্তরের জরিমানা

মার্চ ২৭, ২০২২ খ্রি.

          আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় আজ রবিবার (২৭ মার্চ ২০২২) মৌলভীবাজার জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজার, কলেজ রোড, পোষ্ট অফিস রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, চাউলের আড়তে, রড সিমেন্ট ও খেজুরের পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

         উক্ত তদারকি অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকান এবং খেজুরের পাইকারি আড়তে পাকা ভাউচার সংগ্রহ এবং প্রদানে অনিহা পরিলক্ষিত হওয়া, মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে খেজুর বিক্রয় করা, রড সিমেন্টের প্রতিষ্ঠানে পাকা ভাউচার সংগ্রহ না করা, অতিরিক্ত দামে পণ্যে গুলো বিক্রয় করা, চাউলের আড়তে সঠিক নিয়মে পাকা ভাউচার সংগ্রহ না করা, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভবানীগঞ্জ বাজারে অবস্থিত লতিফ এন্ড সন্সকে ২০ হাজার টাকা, মেসার্স আলহাজ্ব এম এ নূর ষ্টোরকে ৫ হাজার টাকা, কলেজ রোডে অবস্থিত সুমি মসলা ষ্টোরকে ১ হাজার টাকা, পোষ্ট অফিস রোডে অবস্থিত মামুন খাদ্য ভান্ডারকে ৮ হাজার টাকা, মেসার্স সজল খাদ্য ভান্ডারকে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।           

      আজকের অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।