আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কুলাউড়ায় গণ সংবর্ধনায় সিক্ত হলেন কাজী বদরুল

আশরাফুল ইসলাম জুয়েল :: কুলাউড়া উপজেলা কাজী সমিতির সভাপতি, মৌলভীবাজার জেলা কাজী সমিতির সহ:সভাপতি, নতুন সংবাদের ভাইসচেয়ারম্যান আলহাজ্ব কাজী এ.কে.এম বদরুল হক বাংলাদেশ কাজী সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় কুলাউড়া কাজী সমিতি, সিংগুর আদর্শ সমাজকল্যাণ পরিষদ, নতুন সংবাদ পরিবার,বরমচাল ব্যবসায়ী কল্যাণ সমিতি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সংবর্ধনায় সিক্ত হলেন কাজী এ.কে.এম বদরুল হক।দলমত নির্বিশেষে গদ বরমচাল বাজারে রণজিৎ চক্রবর্তী (রানা ডাক্তারের)সভাপতিত্বে ও ফয়েজ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আলহাজ্ব আনার উদ্দিন আনার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক আবুল হোসেন খছরু,বাজার কমিটির সভাপতি মো:বাবুল খান,সাধারণ সম্পাদক মো:হেলাল খান, লন্ডন প্রবাসী মো:সেবু উদ্দিন, খয়রুল আমিন খছরু, মো:মুফিজ খান,মো:সুজাত খান সহ স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।অতিথি বৃন্দ কাজী বদরুল হকের ভূয়সী প্রশংসা করে একজন সাদামনের মানুষ হিসেবে আখ্যায়িত করে কুলাউড়া তথা বৃহত্তর মৌলভীবাজারের সম্মান কুড়িয়ে আনার জন্য ধন্যবাদ জানান।সংবর্ধিত কাজী বদরুল হক মহান আল্লাহর শোকরিয়া আদায় করে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করেন।।