মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজ বাসা থেকে ঝর্ণা কুর্মী নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শ্রীমঙ্গলের সুরভী পাড়া এলাকার ব্যাংক কর্মকর্তা সঞ্জয় কুর্মীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ঝর্ণা কুর্মী শ্রীমঙ্গল শহরের সুরভী পাড়া এলাকার একটি ভাড়া বাসায় স্বামীর সাথে থাকতেন। স্কুল বন্ধ থাকায় বাবার বাড়ি হবিগঞ্জের মাধবপুরের জগদীশপুর যেতে চাইলে পারিবারিক কাজের চাপের কথা জানিয়ে স্বামী যেতে দিতে রাজি হননি। এ নিয়ে রাগারাগি হয় দু’জনের। শুক্রবার (১৮ মার্চ) দুপুরে স্বামী সঞ্জয় বাইরে যান। বিকেলে বাসায় ফিরে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। ঝুলন্ত লাশ দেখে তা শশুড় বাড়ি ফোন করে, তখন ফোনে কথা তার শাশুড়ি সাথে পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শ্রীমঙ্গল থানার এসআই সিরাজুল ইসলাম ঘটনাস্থলে জানান, অবস্থা দেখে মনে হচ্ছে এটা আত্মহত্যা।
তবে ঝর্ণার পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। ঝর্ণার চাচা পলাশ কুর্মীর অভিযোগ, তাকে মেরে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। নয়তো ঝর্নার ছোট বোন ও কাজের মেয়েকে জোর করে বাড়িতে পাঠিয়ে দেওয়ার কারণ কি বলে অভিযোগ করেন। তিনি থানায় মামলা দায়ের ও করেন। মামলা দায়ের এর আগে সন্দেহ ভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৩ জনকে আটক করে থানা হেফাজতে রাখেন।
মৃত ঝর্না কুর্মীর চাচা রাত প্রায় আড়াইটার দিকে মামলা এজাহার ভুক্ত ৫ জনকে আসামি করে মামলা নথিভুক্ত করেন।
মামালার অভিযোগ সূত্রে জানা যায়, মায়লায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তমধ্যে আসামী ৫ জনের এজাহার নামীয় ৩ জন থানার পুলিশ হেফাজতে ছিল। অন্য ২ জন শশুর ২/ সিধনি কূর্মী, ও ৫/ তুলি কূর্মী। পরদিন সকালে মাত্র ১ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় তিনি শুধু মৃত ঝর্নার পাষণ্ড স্বামী সঞ্জয় কূর্মী। আর অন্য ২ জন শশুর সিথিউনি কূর্মী ও তুলি কূর্মীকে জামাই আদরে তাদের ২জনকে পুলিশ ছেড়ে দেয়। আমরা হতবাক ও মেয়ের মৃত্যুর সুষ্টু বিচার নিয়ে সন্দিহান। নয়তো এমন কোন অদৃশ্য কারণে, কোন শক্তির জোরে মামলার এজাহার ভুক্ত আসামি থানা হেফাজতে থাকা অবস্থায় অন্য ২জনকে সন্মানের সহিত ছেড়ে দেওয়া হয়।এতে করে আমাদের মেয়ের সত্যিকারের বিচার নিয়ে ভাবিয়ে তুলেছে এমন অভিযোগ তুলেন মৃতের পরিবার ও আত্মীয় স্বজন। কিন্তু থানা পুলিশের পক্ষে থানার ইন্সপেক্টর অপারেশন নয়ন কারকুনসহ ওসি শামীম অর রশিদ তালুকদার বলেন স্বামীকে গ্ৰেপতার পূর্বক আদালতে প্রেরণ করা হয় এবং বাকীদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে। তিনি আরো বলেন ময়নাতদন্তের রিপোর্ট আসা না পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে অন্য কিছু বলা যাবে না। মৃত্যুর প্রকৃত রহস্য এবং কারন জানা যাবে রিপোর্ট আসলে। মৃত্যুর আসল কারন জানা যাবে।
এবিষয়ে উর্দ্ধতন কর্মকর্তা মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের সাথে যোগাযোগ করা হলে মোহাম্মদ জাকারিয়া এক প্রশ্ন করা হলে প্রশ্নে: থানা হেফাজতে এজাহার ভুক্ত আসামি উপস্থিত থাকা কালে ১ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে ও বাকি ২ নং আসামি ৫ নং আসামি দুই জন এজাহার ভুক্ত আসামি উপস্থিত থাকার পর ও ওনাদের মান সম্মান মত ছেড়ে দেবার কোন বিধান আছে কি না? উত্তরে তিনি বলেন এভাবে এজাহার ভুক্ত আসামি ছেড়ে দেবার কোন বিধান নেই। আমি বিষয়টি ক্ষতিয়ে দেখছি এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
মৌলভীবাজারে হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর মাঝে বন্ধু’র খাদ্য সামগ্রী বিতরণ
মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কনর্সোটিয়াম এর উদ্যোগে হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠীর ২০ জন সদস্যের মাঝে সদর সাব ডিআইসি প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ,মৌলভীবাজার সদর সাব ডিআইসি ইনচার্জ মোঃ আল আমিন ভূঁইয়াসহ অন্যান্য কর্মকর্তারা। খাদ্য সামগ্রী হিসাবে প্রত্যেককে চাল, আলু, পেয়াজ, মসুর ডাল, সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।








