আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সিলেট শিল্পকলা একাডেমির মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন

যথাযোগ্য মর্যাদায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি উদ্যাপন করলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে ২৬ মার্চ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সত্যজিৎ রায় দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার সিলেট সদর নুসরাত আজমেরী হক এবং জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত প্রমুখ। আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার উপস্থাপনায় সঞ্চালনায় সাংস্কৃতিক সন্ধ্যায় দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করেন জেলা শিল্পকলা একাডেমি, একাডেমি ফর মণিপুরি কালচার এন্ড আর্টস ও ললিত মঞ্জরি সিলেট। একক পরিবেশনার মধ্যে মোকাদ্দেস বাবুল আবৃত্তি, প্রতীক এন্দ, পপি কর ও প্রিয়াংকা দাস সংগীত এবং অণে¦ষা ভট্টাচার্য্য নৃত্য পরিবেশন করেন।