আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

স্বাধীনতার ইতিহাস, গৌরবের ইতিহাস

স্বাধীনতার ইতিহাস, গৌরবের ইতিহাস : জিয়া
দীপ্ত নিউজ :: সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম এর নির্বাহী সম্পাদক ও দৈনিক ঢাকার ঢাক এর সিলেট ব্যুরো প্রধান, তরুণ শিক্ষানুরাগী এমদাদুর রহমান চৌধুরী বলেছেন, জাতির পিতার ডাকে সাড়া দিয়ে দেশের নিরস্ত্র সিপাহী জনতা পাকা হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধু ও স্বাধীনতা একই সূত্রে গাঁথা। আমাদের স্বাধীনতার ইতিহাস অত্যন্ত গৌরবের ইতিহাস। আমরা বাঙ্গালী জাতি হিসেবে গর্ব করতে পারি। স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করাই মূখ্য। তাই আমাদের যার যার অবস্থান থেকে মহান মুক্তিযুদ্ধে চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
শনিবার দুপুরে দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় সৈয়দা হাসিনা খাতুন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা এবং ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুল হক ভূইয়ার সভাপতিত্বে সহকারী শিক্ষক সুমি রানী পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশিষ্ট মুরব্বী শামীমুর রহমান, শিক্ষানুরাগী শাকিল আহমদ, সমাজ সেবক বারিক মিয়া।
সভায় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জিতা রানী বর্ধন, শাহরিন শারমিন লিজা, তানঝিনা রহমান প্রমূখ।
বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী হন- বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহিম ও তার দল, তাজরিয়া আহমদ, রুমন আহমদ, আব্দুল্লাহ, তাহিয়া বেগম, সামিয়া বেগম, জাহের আহমদ ও তার দল।