অদ্য ২৮/০৩/২০২২খ্রিঃ বেলা ১১.৩০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহঃ)তদন্ত কেন্দ্র বার্ষিক পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ । এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম , সহকারী পুলিশ কমিশনার শাহপরাণ (রহঃ) থানা জনাব রুপক কুমার শাহ , অফিসার ইনচার্জ শাহপরাণ (রহঃ) থানা জনাব সৈয়দ আনিসুর রহমান, ইনচার্জ শাহপরাণ (রহঃ) তদন্ত কেন্দ্র জনাব মোঃ সারোয়ার হোসেন ভুঁইয়া। উপস্থিত সবাই ফুল দিয়ে পুলিশ কমিশনার মহোদয়-কে শুভেচ্ছা জানান, এসময় কমিশনার মহোদয়কে সালামি প্রদান করেন সহকারী ইনচার্জ শাহপরাণ (রহঃ) তদন্ত কেন্দ্র এসআই/উত্তম কুমার দাস। পুলিশ কমিশনার মহোদয় তদন্ত কেন্দ্রে রক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্ট্রার-পত্রাদি সমূহ, ও ভৌত অবকাঠামো পরিদর্শন করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
শাহপরাণ (রহঃ) তদন্ত কেন্দ্র বার্ষিক পরিদর্শনঃ
Catagory : সারা দেশ | তারিখ : মার্চ, ২৮, ২০২২, ৮:২৭ অপরাহ্ণ • ২ বার পঠিত






