আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কুরআন নাজিলের মাস রামাজান; উম্মতে মুহাম্মদীর জন্য সুপার অফার

★ আবু তালহা তুফায়েল :: পবিত্র মাহে রামাজান হল কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: “রমজান মাস, এতে নাজিল হয়েছে আল-কোরআন, যা মানুষের দিশারি এবং স্পষ্ট নিদর্শন ও সত্যা সত্যের পার্থক্যকারী”। (সূরা বাকারা: ১৮৪)
রমজান মাসে সপ্তম আকাশের লওহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে বায়তুল ইজ্জতে পবিত্র আল-কোরআন একবারে নাজিল হয়েছে। সেখান হতে আবার রমজান মাসে অল্প অল্প করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি নাজিল হতে শুরু করে। কোরআন নাজিলের দুটি স্তরই রমজান মাসকে ধন্য করেছে। শুধু আল-কোরআনই নয় বরং ইবরাহিম আ.-এর সহিফা, তাওরাত, যবুর, ইঞ্জিলসহ সকল ঐশী গ্রন্থ এ মাসে অবতীর্ণ হয়েছে বলে তাবরানী বর্ণিত একটি সহি হাদিসে উল্লেখ করা হয়েছে। (সহি আল-জামে)এ মাসে মানুষের হেদায়াত ও আলোকবর্তিকা যেমন নাজিল হয়েছে তেমনি আল্লাহর রহমত হিসেবে এসেছে সিয়াম। তাই এ দুই নিয়ামতের শুকরিয়া আদায় করতে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করা উচিত। প্রতি বছর রমজান মাসে জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে পূর্ণ কোরআন শোনাতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-ও তাকে পূর্ণ কোরআন শোনাতেন। আর জীবনের শেষ রমজানে আল্লাহর রাসূল দু বার পূর্ণ কোরআন তিলাওয়াত করেছেন। সহি মুসলিমের হাদিস দ্বারা এটা প্রমাণিত।
তাছাড়া রমজান মাস ছাড়া বছরের ১১মাসে কুরআন তেলাওয়াতে ১টি হরফের বদলে দশ নেকী পাওয়া যায়, আর পবিত্র কুরান নাযিলের মাসে রমজানুল মোবারকে ১টি হরফ তেলাওয়াতের বদলে ৭০ নেকী পাওয়া যায়। রমজানুল মোবারক হলো মুসলিম উম্মাহর জন্য সুপার অফার। যে যতবেশী কুরান তেলাওয়াত করবে, সে ততবেশী আল্লহর নৈকট্য লাভ করবে। তাই সহিহ শুদ্ধভাবে কুরান তেলাওয়াতে আমরা মনযোগী হতে হবে। সুপার অফারের সময় খুব অল্প থাকে। উম্মতে মুহাম্মদীর জীবনের আয়ু খুব স্বল্প। ৬০-৬৩ বছর জিন্দেগীতে পূর্বেকার নবী রাসূলের উম্মতের আয়ু দীর্ঘ থাকা সত্ত্বেও তাদের থেকে অনেক অনেক গুণ বেশী পুণ্যের অধিকারী হবে উম্মতে মুহাম্মদী। কারণ তাদের জন্য স্বল্প আয়ুতে, অল্প সময়ে সুপার অফার রয়েছে। রমযান মাস কুরআন নাযিলের মাস, এ মাসে রয়েছে ১টি রাত ‘লাইলাতুল কদর’। এ রাত্রি সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ক্বদরের ৩নং আয়াতে বলেন “লাইলাতুলকদর এক হাজার বছরের উপেক্ষায় উত্তম”।  -এটি একটি সুপার অফার। যা বিশ্লেষণ করে বুঝানো সম্ভব না। সুপার অফারকে কাজে লাগানো হলো ভাগ্যবানদের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামীন বলেন “যে রমযান মাসকে পেয়ে তার পাপকে মাফ করাতে পারলোনা, তার থেকে হতভাগা আর কেউ নেই”। তাই আমরা বেশি করে কুরআন তেলাওয়াত করে মাওলার নৈকট্য লাভ করতে হবে; সুপার অফারকে কাজে লাগাতে হবে। আল্লাহ আমাদেরকে বেশী করে কুরান তেলাওয়াত করার তৌফিক দান করুক, সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুক। আমিন।  .