দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব’র নবনির্বাচিত
কমিটিকে বিএনপি’র অভিনন্দন
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব’র নবনির্বাচিত সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামসহ কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক কুহিনুর আহমদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাঁদের লেখনীর মাধ্যমে সমাজের অসংগতি, দূর্নীতি দুর হয়। এছাড়া দেশের উন্নয়ন অগ্রগতিতে সাংবাদিকদের অনন্য ভুমিকা রয়েছে।
উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মাধ্যমে উপজেলার বিভিন্ন সমস্যা- সম্ভানার বাস্তব চিত্র ফুটে উঠবে।








