আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া আদমদীঘিতে শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১


রাবেয়া সুলতানা,  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে সাড়ে তিন বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে জাহিদুল ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত জাহিদুল উপজেলার সান্তাহার ইউনিয়ন সান্দিড়া গ্রামের মজনু হকের ছেলে। শিশুর চাচা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জনৈকের সাড়ে তিন বছর বয়সী শিশু কন্যা নিজ বাড়ি থেকে পাশের একটি বাড়িতে টিভি দেখতে যাচ্ছিলো। এসময় শিশুটিকে দেখতে পেয়ে কোন প্রলোভন দেখিয়ে মজনুর ছেলে জাহিদুল তার বাড়ির টিউবওয়েল পাড়ে নিয়ে গিয়ে মুখ চেপেধরে ধর্ষণ করে। কিছুক্ষণ পর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে তার মা-বাবাকে বলছিল জাহিদুল আমকে মারছে। তখন শিশুটির মা-বাবা বিষয়টি বুঝতে পেরে দ্রুত আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ডাক্তারি পরিক্ষার সরঞ্জাম না থাকায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে নেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ওইদিন দিবাগত-রাত ২ টায় জাহিদুলকে গ্রেফতার করে পুলিশ।শুক্রবার দুপুরে ওই শিশু কন্যার বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন মামলা নং১/-০১/০৪/২২। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আলমাস আলী বলেন, দায়েরকৃত মামলায় জাহিদুলকে জেল হাজতে পাঠানো হয়েছে।