আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

রাত অবধি ভোক্তা অধিদপ্তরের অভিযান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মৌলভীবাজার জেলা কার্যালয়

                                                                     “প্রেস বিজ্ঞপ্তি”

রাত অবধি ভোক্তা অধিদপ্তরের অভিযান

০২ এপ্রিল, ২০২২ খ্রি.

          আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ ফোর্সের সহযোগিতায় আজ শনিবার (০২ এপ্রিল ২০২২) মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিমবাজার, শাহ মোস্তফা আলি রোড, কোর্ট রোড, টিসি মার্কেটসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, মাছ ও মাংসের বাজার, খেজুরের পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

         উক্ত তদারকি অভিযানে ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে মাংস বিক্রয় করা, নিচে ছোট মাছ দিয়ে উপরে বড় মাছ পরিবেশন করে ক্রেতাদের সাথে প্রতারণা করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পশ্চিমবাজারে অবস্থিত খালিক মাংসের দোকানকে ৫ হাজার টাকা, সুমনের মুরগির দোকানকে ৪ হাজার টাকা, মাহবুর মিয়ার মাছের দোকানকে ৫ শত টাকা, ইকবাল মিট হাউজকে ৫ হাজার টাকা, শাহ মোস্তফা সবজি ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।           

      আজকের অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৬ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়।