আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট

সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট
(প্রতিটি এলাকার সুষম উন্নয়নে অঙ্গীকারাবদ্ধ সামাজিক ও কল্যাণমুখী অরাজনৈতিক সংগঠন)
অস্থায়ী কার্যালয়ঃ ২/১২ লেইছ সুপার মার্কেট, স্টেশন রোড, সিলেট-৩১০০।
যোগাযোগ ঃঃ আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া (সভাপতি) ঃ ০১৭১১-৭৩৯২৮৪ মোঃ আজম খান (সাধারণ সম্পাদক)ঃ ০১৭১১-৩০০৪৫৯
সুত্রঃ সদনাকসি/প্রেস-০৩(০৪-০১) ২২ তারিখঃ ১লা এপ্রিল, ২০২২ খ্রিঃ

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সিলেট’র
প্রথম কমিটির প্রতি সদর দক্ষিণ নাগরিক
কমিটির অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন
সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সিলেট’র প্রথম পূর্ণাঙ্গ কমিটির সভাপতি, নিরলস সমাজকর্মী, সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর এবং সাধারণ সম্পাদক, তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলামসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দকে অভিনন্দন জানানো হয়েছে। গতকাল (১ এপ্রিল) শুক্রবার সংগঠনের সভাপতি, মোল্লারগাঁও ইউনিয়নের সদ্যসাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া এবং সাধারণ সম্পাদক, সাবেক ভারপ্রাপ্ত সিটি মেয়র ও বর্তমান কাউন্সিলর মোহাম্মদ আজম খান এক যুক্ত বিবৃতিতে এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় নেতৃদ্বয় বলেন, ‘সিলেটের ঐতিহ্যমন্ডিত ও গৌরবময় এলাকা আমাদের দক্ষিণ সুরমা। এই দক্ষিণ সুরমার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সুদূর অতীতকাল থেকে সুযোগ্য ও প্রজ্ঞাময় নেতৃত্বের মাধ্যমে সিলেট শহর ও শহরতলীর সামগ্রিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে আসছেন। একইভাবে সংবাদ অঙ্গনেও দক্ষিণ সুরমার সাংবাদিকদের সূদৃঢ় পদচারণা রয়েছে, যা অনস্বীকার্য। তারই ধারাবাহিকতায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন নেতৃত্ব আরো দক্ষতা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে দক্ষিণ সুরমা উপজেলার সামগ্রিক উন্নয়নে বহমান ঐতিহ্য রক্ষা এবং বিদ্যমান অসংগতি দূরীকরণে যথযাথ ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।’
বিবৃতিতে নেতৃবৃন্দ নবগঠিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন নেতৃত্ব দায়িত্ব পালনে ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

ধন্যবাদসহ—

------------------------------  ------------------------------
আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া    মোহাম্মদ আজম খান
সভাপতি   সাধারণ সম্পাদক
মোবাইলঃ ০১৭১১-৯৩৭২৮৪    মোবাইলঃ ০১৭১১-৩০০৪৫৯
তারিখঃ ০১.০৪.২০২২   তারিখঃ ০১.০৪.২০২২