আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সিলেট অনিবার্য কারণে রবি ও সোমবার ওসমানীতে টিকা দান বন্ধ থাকবে

সিসিক/জরুরী সংবাদ বিজ্ঞপ্তি/০২/০৪/২০২২ খ্রি.

অনিবার্য কারণে রবি ও সোমবার ওসমানীতে টিকা দান বন্ধ থাকবে

নগর ভবনে নেয়া যাবে টিকার ৩য় ডোজ

অনিবার্য কারণে আগামী রবি ও সোমবার (৩-৪ এপ্রিল ২০২২ খ্রি.) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা দান কর্মসূচী বন্ধ থাকবে। তবে আগ্রহী টিকা গ্রহীতাগণ নগর ভবনে স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে যোগাযোগ করে টিকা গ্রহণ করতে পারবেন।

শনিবার (২ এপ্রিল ২০২২ খ্রি.) সংবাদ মাধ্যমে প্রেরিত এক জরুরী সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট সিটি কর্পোরেশনের কোভিড-১৯ ভ্যাকসিনের টিকা কেন্দ্র সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিবার্য কারণবশত রবিবার ও সোমবার দুই দিন টিকা দান কর্মসূচী বন্ধ থাকবে।

তবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগ্রহী টিকা গ্রহীতাগণ বন্দরবাজারস্থ নগর ভবনের অস্থায়ী টিকা কেন্দ্রে গিয়ে নির্ধারিত তারিখে টিকা গ্রহণ করতে পারবেন।

প্রসঙ্গত, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শুধুমাত্র কোভিড-১৯ এর ৩য় ডোজ প্রদান করা হচ্ছে। এদিকে নগর ভবনের নীচ তলায় স্থাপিত অস্থায়ি টিকা কেন্দ্রে কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ও ২য় ডোজের টিকা প্রদান করা হচ্ছে। যারা কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ও ২য় ডোজ যথাসময়ে গ্রহণ করেননি বা টিকা গ্রহণ থেকে বাদ পড়েছেন, তারা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারবেন।

এছাড়া কোভিড-১৯ ভ্যাকসিনের টিকার সনদ সংক্রান্ত যেকোন প্রয়োজনে সিলেট সিটি কর্পোরেশনের নীচ তলায় স্থাপিত হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে।