রাবেয়া সুলতানা , আদমদীঘিতে (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে রান্নাঘরের বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে রুবেল হোসেন (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত শনিবার (২ এপ্রিল) রাত ১০টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের চাটখইড় গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত কৃষক রুবেল হোসেন ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার রাতের খাবার শেষ করে রুবেল হোসেন তার বাড়িতে রান্নাঘরে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত তার বাম হাতে
বিদু্যূতেরস্পর্শ লেগে গুরুত্বর আহত হয়। তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে আদমদীঘি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া পর কর্তব্যরত চিকিৎসক রুবেল হোসেনকে মৃত ঘোষণা
করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, এব্যাপারে থানায় একটি
অপমৃত্যু মামলা করে তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।








