কবিতার কথায় শব্দ নিক্ষেপ শুদ্ধ প্রয়োগই আবৃত্তি শিল্প। গত ৩১ মার্চ বৃহস্পতিবার বিকেল ৪ টায় জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে কথন আবৃত্তি পদক ও আবৃত্তি উৎসব ২০২২ অনুষ্ঠিত হয়।
আলচনা অনুষ্ঠানের পর ১০ জন দেশের নন্দিত আবৃত্তি শিল্পী ও সৃজনশীল সংগঠককে কথন আবৃত্তি পরিষদ আয়োজিত পদক প্রদান করা হয়। কথন আবৃত্তি পরিষদের আয়োজনে দলগত আবৃত্তি পরিবেশন করে উর্বশী, তারুণ্য, মাভৈঃ,দীপ্তর্ষী, কথন আবৃত্তি সংসদ, জেলা শিল্পকলা একাডেমি ও আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর। বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় জয়শ্রী চন্দ ঝুমা’র সঞ্চালনায় কবি কাজী নজরুল ইসলাম ও বিমল করের কবিতায় শব্দ নিক্ষেপে কণ্ঠ দেন পিউ, পূজা, শুচি, ত্রয়ি, ত্রিপর্ণা, পয়াস, রাই সী, মিম, জাওয়াদ, স্নেহা, মনিষা, ঐশিকা, স্বপ্ন, তুলি, শাফি, বর্ষা, মিথিলা, মুন্না ও চিত্রা। দলগত আবৃত্তি পরিবেশনের পাশাপাশি দেশবরেণ্য আবৃত্তি শিল্পীরা একক আবৃত্তি পরিবেশন করেন। আবৃত্তি অনুষ্ঠানে সিলেটের স্থানীয় শিল্পীরাও একক আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে আবৃত্তি উৎসবকে প্রাণবন্ত করে রাখেন।








