দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারঃঅদ্য ০৩/০৪/২০২২খ্রি: তারিখ ০১.৫০ ঘটিকায় দক্ষিণ সুরমা থানাধীন দক্ষিণ খোজারখলা সাকিনস্থ শাহানুর মিয়ার বাড়ী সংলগ্ন মিনহাজ স্টোর নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হয়ে অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মোঃ সোহেল রানা এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ)/মো: আমিনুর রহমান, এএসআই(নিঃ)/রিটন দেব সঙ্গীয় ফোর্স এর সহায়তায় আসামী ১। ইমন আহমদ রাসেল (২১), পিতা-মো: সিরাজুল ইসলাম সেলিম, মাতা-জাহানারা বেগম, সাং-কালীবাড়ী, থানা-শাহারাস্তি, জেলা-চাঁদপুর, বর্তমানে-দক্ষিণ খোজারখলা, দুলাল মিয়ার কলোনী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট’কে আটক করেন। আসামীর দখল হতে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ০৩/০৪/২০২২খ্রিঃ তারিখ ০২:০৫ ঘটিকার সময় এসআই(নি:)/মো: সোহেল রানা সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০২, তারিখ-০৩/০৪/২০২২খ্রিঃ ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) রুজু করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন কামরুল হাসান তালুকদার, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।








