আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়ায় যানবাহন তল্লাশি করে পিস্তল সহ ১ সন্ত্রাসী গ্রেফতার।


 রাবেয়া সুলতানা, বগুড়া সংবাদদাতা ঃ
বগুড়া র‍্যাব–১২ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পঞ্চগড় হইতে ঢাকাগামী বাসে ১ জন ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল হেফাজতে রেখে বহন করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ৪ এপ্রিল সোমবার ২০২২ ইং তারিখ ভোর ৫ টা বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানী মোড়স্থ পর্যটন মোটেল এর গেইটের সামনে বগুড়া-ঢাকাগামী পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ব্যাপক তল্লাশী অভিযান পরিচালনা করে মোঃ সানোয়ার হুসেন (২২), পিতা-মোঃ হজরত আলী, সাং-ডাংগাপাড়া, থানা-তেতুলিয়া, জেলা-পঞ্চগড়’কে গ্রেফতার করে। আসামীকে বিভিন্ন কলাকৌশলে অত্যান্ত নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় তার হেফাজতে বেআইনি অস্ত্র আছে। পরবর্তীতে আসামীর হেফাজত হইতে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, মোবাইল এবং টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে র‍্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ সোহরাব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান র‌্যাবের এ ধরনের চাঞ্চল্যকর অপরাধ বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।       ( প্রেস বিজ্ঞপ্তি)