আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে হামলা ঃ অন্তঃসত্ত্বা নারীসহ আহত -৫


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী এলাকায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের অতর্কিত হামলায় অন্তঃসত্ত্বা নারী ও স্কুল পড়ুয়া ছাত্রীসহ ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সংবাদ পরিবেশন পর্যন্ত গুরুতর আহতদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী হাজেরা বেগম (৩২), স্কুল ছাত্রী পপি আক্তার (১৫) ও সায়েরা বেগম কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র চিকিৎসাধীন রয়েছেন। এবং অন্যান্য আহত আব্দুর রউফ () , ও বর্ষা আক্তার প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। ঘটনার বিবরনে জানা গেছে- গত ৩ এপ্রিল বিকালে ছোট শিশুর থুতু ফেলাকে কেন্দ্র করে নুর ইসলাম, নজরুল ইসলাম, মুমিন মিয়া, বশর আলী,আক্কাব মিয়া,মরিয়ম বেগম,জরিনা বেগম, পরিনা বেগম,হেলেনা বেগমসহ ১০/১২ জন লোক ভুক্তভোগী আব্দুর রউফ এর বসত ঘরে রেলওয়ের পাথর বৃষ্টির মত নিক্ষেপ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে ভাংচুর করতে থাকে। এ সময় আব্দুর রউফ ও তার স্ত্রী হাজেরা বেগম ঘর থেকে বের হয়ে তাঁদেরকে বাঁধা নিষেধ করলে তাদের উপর অতর্কিত ভাবে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজন হামলা শুরু করে তাদেরকে আহত করে। এ সময় তাদের হাল্লা চিৎকার শুনে অন্যান্য লোকজন এগিয়ে আসলে হামলা কারীরা ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন। এদের হাজেরা বেগম ও পপি আক্তার এবং তাদের প্রতিবেশী শায়রা বেগম এর অবস্থা খারাপ থাকায় চিকিৎসক তাদের চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। এদিকে আজ ৪ এপ্রিল সোমবার বিকালে অন্তঃসত্ত্বা নারী হাজেরা বেগম এর পায়ের জখমী স্থান ও শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রেফার করা হয়েছে। হাজেরা বেগম অভিযোগ করেন- তাকে মারধর করার পর হামলাকারীরা একটি এসিড জাতীয় তরল পানীয় বোতল ছুড়ে মারলে বোতলের পানি তার পায়ে পরলে সেই জায়গায় জখমের সৃষ্টি হয়। তিনি সদর হাসপাতালের ১৪নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। শমশেরনগর হাজি উস্তার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী পপি আক্তার জানান, হামলাকারীরা প্রায় সময় স্কুলে যেতে বাধা বিপত্তি ও আপত্তিকর কথা বলে। এবং তার বাবা আব্দুর রউফকে খুন তাদেরকে এসিড দিয়ে জ্বালিয়ে দেবে বলে হুমকি প্রদান করে।