দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সিলেট’র প্রথম পূর্ণাঙ্গ কমিটির সভাপতি, নিরলস সমাজকর্মী, সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর এবং সাধারণ সম্পাদক, তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলামসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সেবামুলক সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩২৮২ বাংলাদেশ’র ডেপুটি গভর্নর, রোটারি ই-ক্লাব ৩২৮২ –এর চার্টার প্রেসিডেন্ট, বাংলাদেশ মানবাধিকার কমিশন, সিলেট জেলা শাখার ভাইস প্রেসিডেন্ট, জনকল্যাণমূলক সংগঠন সৈয়দা-লতিফ ফাউন্ডেশন, সিলেট’র প্রতিষ্ঠাতা, সিলেট সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী, তরুণ সমাজসেবী ও শিক্ষানুরাগী রোটারিয়ান রাসেল মাহবুব পিএইচএফ এমসি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সিলেট নগরীর প্রবেশদ্বার দক্ষিণ সুরমা। বিভিন্ন দিক থেকে এই উপজেলা গুরুত্ব রয়েছে। দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃৃন্দ তাদের লেখনীর মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার পাশাপাশি সমাজের সকল অসঙ্গতি তুলে ধরতে সক্ষম হবেন বলে বিশ্বাস করি।
তিনি দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবযাত্রায় নতুন কমিটির সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে রোটারিয়ান রাসেল মাহবুব’র অভিনন্দন
Catagory : সারা দেশ | তারিখ : এপ্রিল, ৫, ২০২২, ১০:০৩ অপরাহ্ণ • ১ বার পঠিত






