আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সিলেটে রমাদানে লন্ডন ভিত্তিক চ্যারিটি সংস্থা সিম্পল রিজনের ফুড প্যাক বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট নগরীর অর্ধশত হতদরিদ্র অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে লন্ডনভিত্তিক চ্যারিটি সংস্থা সিম্পল রিজন।

 রমজান শুরুর প্রথম দিন থেকে নগরীর লন্ডনী রোড, লালাদিঘির পাড়, আখালিয়া, বরইকান্দি, ছালিয়া ও বটেশ্বর এলাকায় গরিব রোজাদার পরিবারের মধ্যে এক মাসের খাদ্য সামগ্রীর সহায়তা প্রদান করে এই দাতব্য সংস্থা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল তেল, ডাল, আলু, পেঁয়াজ, খেজুর, চিনি ও লবন।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সিম্পল রিজনের  ভলেন্টিয়ার মাসুম আহমদ, মাশুক আহমদ রিপন, ইমরান ইমন,আব্দুর রহমান।

বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্য ও ত্রাণ সহায়তা ছাড়া ও বিশুদ্ধ পানি সরবরাহ জন্য দেশের বিভিন্ন জায়গায় টিউবওয়েল স্থাপন করে আসছে লন্ডন ভিত্তিক এই সংস্থাটি। এছাড়াও করানো কালীন সময়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সংস্থাটি।

সংস্থার প্রধান নির্বাহী হোসেন আহমদ জানান, ধর্মপ্রাণ দানশীল ব্যক্তিদের সহায়তায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করে আসছে সিম্পল রিজন। এসময় তিনি সংস্থার সকল দাতা ও ভলেন্টিয়ারদের প্রতি কৃতজ্ঞতা জানান।