আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

দক্ষিণ সুরমার জৈনপুরে মহালক্ষ্মী ভৈরবী মহাপীঠস্থানে বার্ষিক পূজা ৮ এপ্রিল শুরু



সনাতন ধর্মাবলম্বীদের অতিপবিত্র ৫১টি শক্তিপীঠের অন্যতম মহাপীঠ শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠস্থানে ৪ দিনব্যাপী এক বার্ষিক পূজানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই পূজানুষ্ঠান সিলেট নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠস্থানে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৮ এপ্রিল শুক্রবার মহাসপ্তমী দিনে সকাল ৮টায় মায়ের বিহিত পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, চণ্ডীপাঠ, ভোগরাগ নিবেদন ও অনুকল্প মহাপ্রসাদ বিতরণ। পরে মাতৃসঙ্গীত পরিবেশনা ও সন্ধ্যায় হরিনাম সংকীর্ত্তন। ৯ এপ্রিল শনিবার মহাঅষ্টমী দিনে সকাল ৮টায় মায়ের বিহিত পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, চণ্ডীপাঠ, ভোগরাগ নিবেদন ও অনুকল্প মহাপ্রসাদ বিতরণ। পরে মাতৃসঙ্গীত পরিবেশনা ও সন্ধ্যায় হরিনাম সংকীর্ত্তন। ১০ এপ্রিল রবিবার মহানবমী দিনে সকাল ৮টায় মায়ের বিহিত পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, চণ্ডীপাঠ, ভোগরাগ নিবেদন ও অনুকল্প মহাপ্রসাদ বিতরণ। পরে মাতৃসঙ্গীত পরিবেশনা ও সন্ধ্যায় হরিনাম সংকীর্ত্তন। প্রতিদিন দুপুর ১টায় সর্বস্তরের ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। প্রতিদিন হরিনাম সংকীর্ত্তন পরিবেশন করবেন দেশ-বিদেশের বিশিষ্ট কীত্তর্নীয়াবৃন্দ। ১১ এপ্রিল সোমবার দশমী বিহিত পূজা শেষে অনুষ্ঠান সমাপন।
সিলেট নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠস্থানে ৪ দিনব্যাপী পূজানুষ্ঠানে সর্বস্তরের ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য মহাপীঠস্থানের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন ও সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টু বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি