আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

আদমদীঘিতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার – ২


রাবেয়া সুলতানা, জেলা প্রতিনিধি  (বগুড়া) : বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে এক ভাই চাকুর
ভয় দেখিয়ে ধর্ষণ করার দৃশ্য অপর ভাই দেখার পর তা ফাঁস করে দেয়ার হুমকি দিয়ে সেই
ভাইও ওই গৃহবধুকে ধর্ষণের এক চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে
আদমদীঘি উপজেলার কোমারপুর শিয়ালগাড়ি পাড়া গ্রামে। এ ঘটনায় ধর্ষণের
শিকার ভিকটিম নিজেই বাদি হয়ে গত বুধবার (৬ এপ্রিল) রাতে একই গ্রামের ছামছুর ফকিরের ছেলে দুলু ফকির (৫৫) ও হান্নান ফকির (৩৫) নামের দুই সহোদরকে আসামী করে আদমদীঘি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত আসামী দুলু ফকির ও হান্নান ফকিরকে গ্রেফতার করেছে। পুলিশ ও মামলা সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কোমারপুর শিয়ালগাড়ি পাড়া গ্রামের ছামছুর ফকিরের ছেলে দুলু ফকির একই
গ্রামের গৃহবধু (৩২) কে নানা ভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ১৭ মার্চ সকালে গৃহবধুর স্বামী জমিতে হালচাষ করতে যায়। ওই দিন বেলা সাড়ে ১১ টায় স্বামীর অনুপস্থিতির সুযোগে দুলু ফকির গৃহবধুর বাড়িতে ঢুকে গোয়াল ঘরে
ওঁৎ পেতে থাকে। এসময় গৃহবধুকে একা পেয়ে চাকু ধরে খুন জখমের ভয় দেখিয়ে
তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ওই দিনই বেলা আড়াইটায় দুলুর অপর ছোট ভাই
হান্নান ফকির গৃহবধুর বাড়িতে ঢুকে বড় ভাইয়ের ধর্ষণ দৃশ্য দেখেছে বলে হুমকি
দিয়ে স্বামী সংসার ভেঙ্গে দিবে বলে সেও ওই গৃহবধুকে ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক ধর্ষণের ঘটনা ঘটায়। ধর্ষণের শিকার গৃহবধু লোক লজ্জার ভয়ে ঘটনা গুলো গোপন রাখে। কিন্তু পরবর্তিতে আসামী দুলু ফকির বারবার কু-প্রস্তাব দিলে
বাধ্য হয়ে গৃহবধু তার স্বামীকে ঘটনাটি জানালে গত বুধবার রাতে এই মামলা
দায়ের দায়ের করা হয় যাহার মামলা নম্বরঃ ৭
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন,  বৃহস্পতিবার গ্রেফতারকৃত দুই সহোদরকে আদালতে প্রেরণ করা হয়েছে।